মুক্তির এখনও প্রায় তিন মাস বাকি। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রিতে বড় মাইলফলক স্পর্শ করেছে মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। উত্তর আমেরিকার বাজারে প্রেক্ষাগৃহে মুক্তির আগে সিনেমাটির টিকিট বিক্রি থেকে আয় হয়েছে প্রায় ৫০ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬০০ কোটি টাকা। বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, বিক্রি হওয়া অগ্রিম টিকিটের ৭০ শতাংশের বেশি প্রিমিয়াম লার্জ-ফরম্যাট বা ‘ইনফিনিটি ভিশন’ স্ক্রিনের জন্য। বড়পর্দা ও উন্নত প্রযুক্তির মাধ্যমে সিনেমাটির ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিতে দর্শকদের বড় একটি অংশ এসব বিশেষ স্ক্রিনের টিকিট বেছে নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। বড়দিনের ছুটির মৌসুমে মুক্তি পাওয়ায় বক্স অফিসে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে পারে ‘ডুমসডে’। একই সময়ে প্রেক্ষাগৃহে আসছে কানাডীয় নির্মাতা দ্যনি ভিলনভের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডুন: পার্ট থ্রি’।
শিরোনাম
কমছে পদ্মা মহানন্দা পুনভর্বার পানি প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত
৫৩ বিজিবির পৃথক অভিযানে দুটি মোটরসাইকেলসহ জব্দ মাদকদ্রব্য, আটক একজন
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র অঞ্চলে খরা সহনশীল কৃষিপ্রযুক্তি বিস্তারে প্রশিক্ষণ
বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে আলোচনা সভা
তোরেসের একমাত্র গোলে জয় পেলো পিএসজি
ম্যানচেস্টার ডার্বিতে জয় পেলো সিটি
চাপ সামলে জয় তুলে নিলো বার্সা
অস্ট্রেলিয়ার বিপক্ষে দল ঘোষণা দিলো জিম্বাবুয়ে
পয়েন্ট হারিয়ে তলানিতে পাকিস্তান
প্রশান্ত মহাসাগরে বিপুল স্বর্ণ-রুপার মজুতের সন্ধান পেয়েছে চীন
Printed on: September 14, 2026
September 14, 2026
বিনোদন
মুক্তির আগেই বাজিমাত করলো ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’
সর্বশেষ খবর
বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে আলোচনা সভা
Sep 14, 2026
তোরেসের একমাত্র গোলে জয় পেলো পিএসজি
Sep 14, 2026