মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 13, 2026
September 13, 2026
জাতীয়
জাতীয়

২০২৭ সালের হজের নিবন্ধন ২৪ সেপ্টেম্বর শেষ হবে

Published: September 13, 2026 at 01:51 PM
২০২৭ সালের হজের নিবন্ধন ২৪ সেপ্টেম্বর  শেষ হবে

আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে ২০২৭ সালের হজ নিবন্ধন প্রক্রিয়া। এই সময় আর বাড়ানো হবে না।

রবিবার ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সবাইকে হজ নিবন্ধন করতে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম গত ২৭ জুলাই থেকে শুরু হয়েছে। এ কার্যক্রম শেষ হবে আগামী ২৪ সেপ্টেম্বর। ওই সময়ের পর আর সময় বৃদ্ধির সুযোগ নেই।

সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, নিবন্ধন কার্যক্রম সমাপ্তির সাথে সাথেই বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং চূড়ান্ত হজযাত্রীর সংখ্যানুযায়ী সৌদি পর্বের অর্থ প্রেরণ, মেডিকেল চেকআপ, ফিটনেস সনদ, টিকা প্রদান, প্রশিক্ষণসহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।

২০২৭ সালে হজে বাংলাদেশের হজযাত্রী কোটা ৭৮ হাজার ৫০০ জন। গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ৩ হাজার ৭৪১ জন। এর মধ্যে সরকারি মাধ্যমে ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি মাধ্যমে ২ হাজার ৬৭৬ জন নিবন্ধন করেছেন।