সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 14, 2026
September 13, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

Published: September 13, 2026 at 01:49 PM
চাঁপাইনবাবগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের নিয়মিত আয়োজন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, বাল্যবিয়ে, বর্ষায় ভেঙে যাওয়া রাস্তাঘাট মেরামত, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি, সীমান্তে চোরাচালান প্রতিরোধসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। 

পাশাপাশি প্রতিটি সরকারি দপ্তর-অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ, সেরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়েও আলোচনা হয়। এছাড়া পৌরসভার চলমান কার্যক্রমকে আরো গতিশীল করার বিষয়েও আলোচনা হয়। 

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কমিটির উপদেষ্টা ড. মো. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও কমিটির উপদেষ্টা মো. নূরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা। 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত ও জনবান্ধব রাখতে এবং ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।