রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
পদ্মায় নৌকাডুবি, বাংলাদেশী ১০ জনকে জীবিত উদ্ধার করে বিএসএফ, ফিরিয়ে এনে পরিবারে হস্তান্তর করল বিজিবি চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ২৩ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি স্থির থাকলেও কষ্টে বানভাসি মানুষ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু মশা নিধন কর্মসূচি শুরু বিপৎসীমার ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মা নদীর পানি বন্যা কবলিত মানুষের মধ্যে প্রশাসনের ত্রাণ বিতরণ শুরু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছাত্রশিবির নেতার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ধিত সভা টিজারেই চমক দেখালো ‘নয়ি নাভেল্লি’ ফেসবুকে আবেগঘন বার্তা দিলেন বাঁধন
Printed on: September 13, 2026
September 12, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

পদ্মায় নৌকাডুবি, বাংলাদেশী ১০ জনকে জীবিত উদ্ধার করে বিএসএফ, ফিরিয়ে এনে পরিবারে হস্তান্তর করল বিজিবি

Published: September 12, 2026 at 06:16 PM
পদ্মায় নৌকাডুবি, বাংলাদেশী ১০ জনকে জীবিত উদ্ধার করে বিএসএফ, ফিরিয়ে এনে পরিবারে হস্তান্তর করল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবির ঘটনা ঘটেছে| ডুবে যাওয়া ১০ জনকে জীবিত উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ| পরে পতাকা ˆকঠকের মাধ্যমে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করেছে বিজিবি| এছাড়া একজন আগেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হন| এঘটনায় ১ জন নিখোজ রয়েছেন| শনিবার ১২ সেপ্টে¤^র সন্ধ্যার আগ দিয়ে জেলার সদর উপজেলার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে|

স্থানীয়রা জানান, যে জায়গায় নৌকাডুবির ঘটনা ঘটে তার কিছুটা ভাটিতে পদ্মা নদীর ভারতীয় অংশ| স্রোতের তোড়ে ভাসতে ভাসতে তারা ভারতীয় সেই অংশে ঢুকে পড়ে|

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১২  জন যাত্রী নিয়ে একটি ছোট নৌকা পদ্মা নদীর বাখের আলী এলাকার আলিমনগর ঘাট থেকে জহুরপুরের উদ্দেশ্যে রওনা দেয়| পথে নৌকাটি স্রোতের ঘূর্ণিতে পড়ে ডুবে যায়| এসময় একজন সাঁতরে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ হয়| শোনা যায়, ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ ১০ জনকে জীবিত উদ্ধার করেছে|

এ ব্যাপারে ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন— বিএসএফের খান্ডুয়া ক্যাম্পের সদস্যরা নৌকাডুবিতে নিখোঁজ ১০ জনকে জীবিত উদ্ধার করেছেন| রাতের মধ্যেই তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে| আর কেউ নিখোঁজ রয়েছে কিনা তা জানা যায়নি| তবে ওয়াসিম নামের একজন সাঁতার কেটে বাংলাদেশ অংশে তীরে উঠে আসতে সক্ষম হয়| 

পরে শনিবার রাত ১১টা ২১ মিনিটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, বাখেরআলী এলাকায় আলীমনগর ঘাট হতে ১২ জন যাত্রীসহ ১টি ইঞ্জিনচালিত নৌকা জহুরপুরটেক গ্রামের উদ্দেশ্যে যাত্রাকালে পথিমধ্যে পদ্মা নদীতে ডুবে যায়| এসময় নৌকায় থাকা মো. ওয়াসিম (২৩) নামের একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অপর ১১ জন যাত্রী পানিতে পড়ে নিখোঁজ হন| এরপর ৭১ ব্যাটালিয়ন বিএসএফ এর খান্দুয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার বিজিবির বাখেরআলি বিওপি ও ফরিদপুর বিওপি কমান্ডারদেরকে ৫টা ৫০ মিনিটে ফোনেন জানায় যে, বাংলাদেশী নৌকা ডুবির ঘটনায় ১০ জন বাংলাদেশী যাত্রীকে (পুরুষ-৪ জন, মহিলা-৩ জন ও শিশু-৩ জন) বিএসএফ সদস্যরা জীবিত অবস্থায় উদ্ধার করেছে|

পরবর্তীতে, চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) উদ্ধারকৃত যাত্রীদের দ্রুততম সময়ে পরিবারের কাছে দেশে ফেরত আনার লক্ষ্যে শনিবার রাত ৯টা ৫৫ মিনিটের সময় কোম্পানী কমান্ডার পর্যায়ে ফরিদপুর  বিওপি কমান্ডার ও খান্দুয়া বিএসএফ ক্যাম্প কমান্ডারের মধ্যে পতাকা ˆবঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত আনা হয়| এরপর স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে নিকট আত্নীয় মো. ইসমাইল হোসেনের নিকট সকলকে হস্তান্তর করা হয়| উদ্ধারকৃতদের বাড়ি জেলার সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জহুরপুর (বকরী পাড়া) গ্রামে|

এছাড়া, একই গ্রামের বাসিন্দা মো. মোস্তফা (৬০) নামের একজন নিখোঁজ রয়েছেন বলে জানা যায়|