রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
পদ্মায় নৌকাডুবি, বাংলাদেশী ১০ জনকে জীবিত উদ্ধার করে বিএসএফ, ফিরিয়ে এনে পরিবারে হস্তান্তর করল বিজিবি চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ২৩ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি স্থির থাকলেও কষ্টে বানভাসি মানুষ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু মশা নিধন কর্মসূচি শুরু বিপৎসীমার ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মা নদীর পানি বন্যা কবলিত মানুষের মধ্যে প্রশাসনের ত্রাণ বিতরণ শুরু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছাত্রশিবির নেতার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ধিত সভা টিজারেই চমক দেখালো ‘নয়ি নাভেল্লি’ ফেসবুকে আবেগঘন বার্তা দিলেন বাঁধন
Printed on: September 13, 2026
September 12, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ২৩ জন ডেঙ্গু আক্রান্ত

Published: September 12, 2026 at 03:32 PM
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ২৩ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়নি। গত ২৪ ঘণ্টায় আরো ২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদেরকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরো বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ২৩ জন ডেঙ্গু রোগীকে ভর্তি করা হয়েছে। একই সময়ের মধ্যে সুস্থ হওয়ায় ৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা করা হয়েছে। 

ফলে বর্তমানে জেলা হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ জনে। এই ৬৪ জনের মধ্যে ৩৭ জন পুরুষ, ২২ জন মহিলা ও ৫ জন শিশু রয়েছে। এই ৫ শিশুর মধ্যে ৪ জন ছেলে ও ১ জন কন্যাশিশু রয়েছে।