শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: September 12, 2026
September 11, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ধিত সভা

Published: September 11, 2026 at 02:11 PM
চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ধিত সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় জেলা প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ। 

এতে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বাসুদেব নন্দী ও প্রদীপ বড়গড়িয়া, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ দাস, গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সচিনদেব বর্মণ ও সাধারণ সম্পাদক সুমন সাহা, রহনপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিঠু সরকার, ভোলাহাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশুতোষ ঘোষ, নাচোল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুধেন বর্মণ, চাঁপাইনবাবগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজিত দাস, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন ঘোষ, মানবেন্দ্র ঘোষ, কেশব চ্যাটার্জী, নারী নেত্রী রঞ্জনা বর্মণ ও ছবি সাহাসহ অনেকে।

সভায় বক্তারা বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব জেলায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে মন্দির ও পূজামণ্ডপভিত্তিক যেকোনো সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হবে।

এ সময় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও উপজেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি পূজামণ্ডপ কমিটিগুলোকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, সম্প্রীতির বাংলাদেশে সকলের সহযোগিতায় এবারও জেলায়  আগামী ১৬ অক্টোবর থেকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।