শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 11, 2026
September 10, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

শিশু ওহিকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ

Published: September 10, 2026 at 02:07 PM
শিশু ওহিকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ইসলামনগর মহল্লার বাসিন্দা রাসেল আলীর ২ বছরের কন্যাসন্তান ওয়াজিহা ওহি জন্মের পর থেকেই জটিল হৃদরোগে আক্রান্ত। তিন মাস আগে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ওহির একটি অস্ত্রোপচার (অপারেশন) সম্পন্ন হয়। এতে পরিবারের খরচ হয় প্রায় ৩ লাখ টাকা। কিন্তু ওহি এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি। 

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দ্রুত আরেকটি অস্ত্রোপচার করা প্রয়োজন। 

ওহির বাবা পেশায় একটি দোকানের সামান্য কর্মচারী। মেয়ের প্রথম চিকিৎসার খরচ চালাতে গিয়ে তিনি ব্যাংক ঋণ ও আত্মীয়-স্বজনের কাছ থেকে টাকা ধারদেনা করেছেন। বর্তমানে নিঃস্ব হয়ে পড়েছেন। দ্বিতীয় অস্ত্রোপচারের বিপুল খরচ বহন করা তার পক্ষে এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। 

ফুটফুটে শিশুর জীবন বাঁচাতে এবং তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ওহির পরিবার দেশ-বিদেশের বিত্তশালী ও হৃদয়বান ব্যক্তিদের কাছে দোয়া ও আর্থিক সহযোগিতা চেয়েছেন। 

আর্থিক সহযোগিতা পাঠানোর ঠিকানা— মো. রাসেল হিসাব নং- ০৭০৩৪০০৫৪৪৬, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, রহনপুর শাখা, চাঁপাইনবাবগঞ্জ। বিকাশ- ০১৭৭৩৯৩৬৮৯১, নগদ- ০১৭৩২৮০১০৪৭।