শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 11, 2026
September 10, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

শেষ হলো পাঁচ দিনব্যাপী গাইড গাইডার প্রশিক্ষণ

Published: September 10, 2026 at 02:05 PM
শেষ হলো পাঁচ দিনব্যাপী গাইড গাইডার প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘গাইড গাইডার প্রশিক্ষণ কোর্স-২০২৬’ শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের কল্যাণী মহিলা সংসদ ভবনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের চাঁপাইনবাবগঞ্জের কমিশনার শাহনাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন— স্থানীয় কমিশনার ফারুকা বেগম। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল আলীম।

প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের প্রশিক্ষক তানজিমা বিনতে হান্নান।

গত ৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। 

প্রশিক্ষণে গাইডিং কার্যক্রম পরিচালনা, নেতৃত্ব, শৃঙ্খলা ও বিভিন্ন ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। এতে শিক্ষাপ্রতিষ্ঠানে গার্ল গাইডসের কার্যক্রম আরো গতিশীল হবে বলে প্রত্যাশা আয়োজকদের।