ওটিটিতে এর আগেও দেখা গেছে পরিণীতি চোপড়াকে, তবে এবার তার যাত্রায় যুক্ত হচ্ছে নতুন এক অধ্যায়। সিনেমার গণ্ডি পেরিয়ে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন বলিউডের এ অভিনেত্রী। আর অভিষেকেই রোমান্টিক গল্প নয়, বরং হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা, সম্পর্কের টানাপোড়েন ও একের পর এক রহস্যে মোড়া ক্রাইম থ্রিলার বেছে নিয়েছেন তিনি। নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’-এ একজন মায়ের চরিত্রে দেখা যাবে পরিণীতিকে। নয় বছর আগে হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পেতে দীর্ঘ সময় ধরে লড়াই করে চলা সেই মায়ের গল্পই এগিয়ে নেবে সিরিজের কাহিনি। সন্তানকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত হবে চারপাশের মানুষ ও সম্পর্কের প্রতি অবিশ্বাস, যা গল্পে তৈরি করবে একের পর এক অনিশ্চয়তা। রেন্সিল ডি’সিলভা পরিচালিত সিরিজটির মুক্তির তারিখও ঘোষণা করেছে নেটফ্লিক্স। আগামী ২৪ সেপ্টেম্বর দর্শকদের সামনে আসছে ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’। পরিণীতির পাশাপাশি এতে অভিনয় করেছেন সোনি রাজদান, অনূপ সোনি, জেনিফার উইঙ্গেট, তাহির রাজ ভাসিন, সুমিত ব্যাস, হারলিন শেঠি ও ধ্রুব চৌধুরী। সিরিজটির পরিচালক রেন্সিল ডি’সিলভা বলেন, ‘শাক মূলত চরম অনিশ্চয়তার ওপর দাঁড়িয়ে থাকা একটি থ্রিলার। এখানে উন্মোচিত হওয়া প্রতিটি গোপন সত্য নতুন প্রশ্নের জন্ম দেয় এবং প্রতিটি সম্পর্কের আড়ালে বেরিয়ে আসে রহস্যের আরেক নতুন স্তর।
শিরোনাম
সতর্ক সীমায় পদ্মা, সদর ও শিবগঞ্জে পানিবন্দি ৩ হাজার পরিবার
শিশু ওহিকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ
ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কিত সভা : চাঁপাইনবাবগঞ্জে সূদরপ্রসারী পরিকল্পনা দরকার, না হলে ভয়াবহ অবস্থা
শেষ হলো পাঁচ দিনব্যাপী গাইড গাইডার প্রশিক্ষণ
ছয় মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১%
অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী
‘মাননীয়’ সম্বোধন পরিহার ডিজিটাল হাজিরা দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুমআ : মুসলমানদের জীবনে গুরুত্ব ও ফজিলত
বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট
ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু
Printed on: September 11, 2026
September 10, 2026
বিনোদন
প্রথমবারের মতো ওয়েব সিরিজে দেখা যাবে পরিণীতি চোপড়াকে
সর্বশেষ খবর
শিশু ওহিকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ
Sep 10, 2026
শেষ হলো পাঁচ দিনব্যাপী গাইড গাইডার প্রশিক্ষণ
Sep 10, 2026
ছয় মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১%
Sep 10, 2026