বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 09, 2026
September 08, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা : সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য স্মরণ করিয়ে দিলেন চেয়ারম্যান

Published: September 08, 2026 at 02:14 PM
প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা :  সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য স্মরণ করিয়ে দিলেন চেয়ারম্যান

স্বাধীন সাংবাদিকতায় সাংবাদিককের দায়িত্ব ও কর্তব্য স্মরণ করিয়ে দিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি সাংবাদিকতার নীতি-নৈতিকতা, দণ্ডবিধিতে সাংবাদিকতা বিষয়ে প্রাসঙ্গিক ধারাসমূহ, প্রকাশনা আইন, ট্রেড ইউনিয়ন, তথ্য অধিকার আইন, প্রেস কাউন্সিলের কার্যক্রমসহ সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর আলোচনা করেন। 

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, দেশে প্রায় ২ হাজার আইন আছে। আইনের অনেক বিধিবিধানও আছে। কাজেই প্রতিটি মানুষের আইন জানা প্রয়োজন। বিশেষ করে যারা সাংবাদিকতা করছেন, তাদেরকে আইনগুলো ভালোভাবে জানা দরকার। একজন সাংবাদিকের সংবাদ পরিবেশনের যেমন অধিকার আছে, তেমনি তার কিছু কর্তব্যও আছে। এমন কোনো সংবাদ পরিবশেন করা যাবে না, যে সংবাদে ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্রের কোনো ক্ষতি হয়। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।  

‘গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন প্রেস কাউন্সিলের সচিব ও সরকারের যুগ্ম সচিব মো. আব্দুস সবুর। 

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন উপস্থিত ছিলেন। 

কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।