বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 09, 2026
September 08, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

Published: September 08, 2026 at 02:14 PM
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

‘মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা’— এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। 

জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি কালেক্টরেট শিশুপার্ক হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলাতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। 

এসময় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জ্ঞান, দক্ষতা ও সক্ষমতার উন্নয়নও জড়িত। নিরক্ষরতা দূর করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন। 

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন— অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. একরামুল হক, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সুলতানা পাপিয়া, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. গোলাম মোস্তফা। 

সূচনা বক্তব্য দেন— জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আব্দুর রাজ্জাক।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

মঙ্গলবার সকালে র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসহাক আলী। 

প্রধান অতিথির বক্তব্য দেন— উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন— উপজেলা মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার আসমা খাতুন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার পরিমল কুমার, বেগুনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার, পূবালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলীসহ অনেকে।