ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে তিন জন নিহত হয়েছে। একই দিনে রাশিয়ার হামলায় ইউক্রেনের মধ্যাঞ্চলে একজন নিহত হয়। দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের প্রধান ওলেক্সান্দর হানঝা সামাজিক মাধ্যমে জানান, রাশিয়ার হামলায় ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহ-এ ৪০ বছর বয়সী একজন নিহত হয়েছেন ও আরও পাঁচ জন আহত হয়েছেন। অন্যদিকে, ইউক্রেনের হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি বড় তেল শোধনাগারেও আগুন লাগে। এতে জরুরি অবস্থা জারি করা হয়। উপকূলীয় শহর তুয়াপসে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ গ্লাদকভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে লিখেছেন, ‘ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ড্রোন হামলায় তিন জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।’ তিনি আরও বলেন, এই হামলায় আরও তিন জন আহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর জানান, ড্রোনগুলো একটি গাড়িতে আঘাত করে, এতে একজন নিহত হন। অন্য একটি এলাকায় একটি যানবাহনে হামলায় এক পুরুষ ও এক নারী নিহত হন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া নিয়মিত দেশটিতে বোমা হামলা চালিয়ে আসছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। কিয়েভ বলছে, তাদের হামলার লক্ষ্য, মূলত রাশিয়ার জ্বালানি অবকাঠামো। মস্কোর সামরিক অর্থায়নের সক্ষমতা কমানোই এর উদ্দেশ্য। রাশিয়ার দক্ষিণাঞ্চলের কৃষ্ণসাগর উপকূলে অবস্থিত তুয়াপসে তেল টার্মিনালে সম্প্রতি একাধিকবার হামলা হয়েছে। গত সপ্তাহে, ইউক্রেনের ড্রোন হামলার পর সেখানে কয়েক দিন ধরে আগুন জ্বলতে থাকে। যার ফলে এক ধরণের পদার্থ ছড়ায়। স্থানীয়দের ভাষায় আকাশ থেকে ‘তেল বৃষ্টি’ পড়তে শুরু করে। এই বৃষ্টির পর রাস্তা, পশু ও যানবাহনের ওপর ঘন কালো দাগ দেখা যাওয়ায়, বাসিন্দাদের বাইরে চলাচল সীমিত রাখতে ও জানালা বন্ধ রাখার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
শিরোনাম
শিবগঞ্জে রুমনকে জীবিত ফেরতের দাবি : মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ পরিবারসহ এলাকাবাসীর
কর্মী সালমা খাতুনের ইন্তেকাল : শোকসন্তপ্ত পরিবারের পাশে প্রয়াস
এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : চতুর্থ দিনের খেলায় পয়েন্ট ভাগ সদর ও শিবগঞ্জের
দুটি কিডনিই নষ্ট আম্পায়ার মাসুমের : বড় বোন দিতে চায়লেও কিডনি ম্যাচিংয়ের খরচই জোগাতে পারছে না পরিবার
হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড
সদর ও ভোলাহাটে নারীসহ অজ্ঞাত দুটি মরদেহ উদ্ধার : নাচোলে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে তরুণ
ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ
মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
৬১ বছর বয়সে ২৫ বছরের তরুণ আমির, কীসের প্রস্তুতি নিচ্ছেন?
Printed on: August 24, 2026
April 28, 2026
আন্তর্জাতিক
ইউক্রেন ও রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় নিহত ৪
সর্বশেষ খবর
এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা
Aug 24, 2026