চার্টার্ড বিমানকে ‘খেলনা’ ও ‘লেগো বিমান’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করায় আইনি বিপাকে পড়েছেন বলিউডের জনপ্রিয় ডান্সার ও অভিনেত্রী নোরা ফাতেহি। বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা ‘ডুন্স অ্যাভিয়েশন’ তার বিরুদ্ধে ৩ কোটি টাকার দেওয়ানি মানহানির মামলা করেছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিমান সংস্থাটির মানহানি ও ব্যবসায়িক ক্ষতিসাধনের অভিযোগে আহমেদাবাদের গান্ধীনগর আদালতে মামলাটি করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর এর শুনানি হওয়ার কথা রয়েছে। ঘটনার সূত্রপাত গত বছরের ডিসেম্বরে। মুম্বাই থেকে জয়পুর যাওয়ার পথে একটি সেসনা সাইটেশন সিজে-২ বিমানে ওঠার সময় ভিডিও ধারণ করেন নোরা ফাতেহি। পরে প্রায় ৪ কোটি ৭০ লাখ অনুসারী থাকা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেন তিনি। সেখানে বিমানটিকে খেলনা বা ‘লেগো বিমান’-এর সঙ্গে তুলনা করে মন্তব্য করেন অভিনেত্রী। ডুন্স অ্যাভিয়েশনের দাবি, নোরার এই দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন মন্তব্যের কারণে তাদের বাণিজ্যিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে এবং ব্যবসায়িক ক্ষতি হয়েছে। সংস্থাটি আরও জানায়, বিমানটি তার শ্রেণির একটি মানসম্মত উড়োজাহাজ। প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলে গান্ধীনগরের আদালতে মামলাটি দায়ের করা হয়। তবে নোরা ফাতেহির পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ‘দিলবার’ ও ‘ও সাকি সাকি’র মতো হিট গানের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া নোরা ফাতেহি সম্প্রতি ‘সারকে চুনার তেরি সারকে’ নামের একটি কন্নড় গানের অশালীন কথার কারণেও সমালোচনার মুখে পড়েছিলেন। পরে ভাষা বুঝতে না পারার ব্যাখ্যা দিয়ে সেই বিতর্ক মেটানোর চেষ্টা করেন তিনি।
শিরোনাম
প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা : সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য স্মরণ করিয়ে দিলেন চেয়ারম্যান
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
শিবগঞ্জে ডুবে ও বজ্রপাতে শিশুসহ দুজনের মৃত্যু
ভোলাহাটে কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
গোমস্তাপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় মাদক নির্মূল কমিটির
চাঁপাইনবাবগঞ্জে ব্যাটারিচালিত রিকশা দুর্ভাবনা ও কিছু প্রস্তাবনা
আমিই বিশ্বের সেরা ফুটবলার : এমবাপে
হারের পর এবার জরিমানা গুনতে হচ্ছে নারীদের
এবার বিগ ব্যাশে যাচ্ছে নাহিদ রানা
পরোক্ষ ধূমপানের কারণে বিশ্বজুড়ে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
Sep 08, 2026
শিবগঞ্জে ডুবে ও বজ্রপাতে শিশুসহ দুজনের মৃত্যু
Sep 08, 2026