বিয়ের সাজে পূজা চেরির ছবি, সঙ্গে নির্দিষ্ট তারিখ- সব মিলিয়ে সামাজিক মাধ্যমে তার বিয়ে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গুঞ্জন ছড়িয়েছে, আগামী বুধবারই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন এই চিত্রনায়িকা। তবে ছড়িয়ে পড়া এসব খবরের মধ্যে বিয়ের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন পূজা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে পূজা চেরি জানিয়েছেন, তার বিয়ের খবর সত্যি হলে সেটি সবার আগে তার কাছ থেকেই জানতে পারবেন সবাই। একই সঙ্গে বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া মিথ্যা ও ভুয়া খবর না ছড়ানোর অনুরোধ করেছেন তিনি। পূজা তার বক্তব্যে জানান, বিয়ের তারিখসহ এ-সংক্রান্ত যাবতীয় তথ্য তিনি নিজেই সময়মতো প্রকাশ করবেন। এ বিষয়ে তার দেওয়া বক্তব্যে বলা হয়েছে, ‘আমার দেওয়া বক্তব্য অনুযায়ী, আমার বিয়ের তারিখ এবং সবকিছু আমি নিজেই আপনাদের জানাব। অনুগ্রহ করে মিথ্যা ও ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন।’ তাহলে কি আগামী বুধবারই পূজার বিয়ে? অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী, আপাতত এমন কোনো তথ্য নিশ্চিত নয়। বরং বিয়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত বা সুখবর থাকলে সেটি নিজেই সবাইকে জানাবেন তিনি। এদিকে বিয়ের গুঞ্জনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে পূজা চেরির নববধূর সাজের একটি ছবি। লাল শাড়ি, ভারী গয়না ও কপালে টিকলি এমন সাজে ছবিতে দেখা গেছে অভিনেত্রীকে। ছবিটি প্রকাশের পর তার বিয়ে নিয়ে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।
শিরোনাম
প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা : সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য স্মরণ করিয়ে দিলেন চেয়ারম্যান
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
শিবগঞ্জে ডুবে ও বজ্রপাতে শিশুসহ দুজনের মৃত্যু
ভোলাহাটে কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
গোমস্তাপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় মাদক নির্মূল কমিটির
চাঁপাইনবাবগঞ্জে ব্যাটারিচালিত রিকশা দুর্ভাবনা ও কিছু প্রস্তাবনা
আমিই বিশ্বের সেরা ফুটবলার : এমবাপে
হারের পর এবার জরিমানা গুনতে হচ্ছে নারীদের
এবার বিগ ব্যাশে যাচ্ছে নাহিদ রানা
পরোক্ষ ধূমপানের কারণে বিশ্বজুড়ে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
Sep 08, 2026
শিবগঞ্জে ডুবে ও বজ্রপাতে শিশুসহ দুজনের মৃত্যু
Sep 08, 2026