শনিবার ১০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
রহনপুর স্টেশন বাজার সমিতির নির্বাচনে মজিবুর সভাপতি, আব্বাস সম্পাদক শিবগঞ্জে পদ্মার ভাঙন রোধে পানি সম্পদমন্ত্রীকে ডিও লেটার ড. সাইমুমের মতবিনিময়কালে ডেঙ্গু চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক আনার দাবিসহ ১২ সুপারিশ চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতির চাঁপাইনবাবগঞ্জের পাঁকা ও দুর্লভপুরে জেলা পরিষদের ত্রাণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৩১ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে শ্বাসকষ্ট নিয়ে ৬ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু শিবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্তদের প্রশাসনের সহায়তা রহনপুরে পোসালু উৎসবে মেতে উঠল ৮০ শিশু ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
Printed on: October 10, 2026
September 07, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

মাঝ আকাশে তেল ফুরিয়ে যাওয়ায় উড়োজাহাজের জরুরি অবতরণ

Published: September 07, 2026 at 12:58 PM
মাঝ আকাশে তেল ফুরিয়ে যাওয়ায় উড়োজাহাজের জরুরি অবতরণ

মাঝ আকাশে তেল ফুরিয়ে যাওয়ায় জরুরি অবতরণ করতে হয়েছে ভারতের বৃহত্তম বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি আবুধাবিগামী একটি উড়োজাহাজ। সোমবার ঘটেছে এ ঘটনা। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, সোমবার সকালের দিকে ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালার কোচি শহরের আন্তর্জাতিক বিমান বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশে ছেড়ে যায় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৩৭ সিরিজের একটি উড়োজাহাজ। বিমানটির ফ্লাইট নম্বর ছিল ‘নাইন-৪১৫’। কিন্তু উড্ডয়নের ৫০ মিনিট পর একজন পাইলট দেখতে পান, বিমানের প্রথম ইঞ্জিনে তেলের পরিমাণ প্রায় তলানিতে ঠেকে গিয়েছে। এই অবস্থা দেখেই পাইলটরা নিজেদের মধ্যে দ্রুত আলোচনা করে বিমানটি কোচি’র আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এয়ার ইন্ডিয়ার একটি সূত্র জানিয়েছে, তেলের যে অবস্থা ছিল— তাতে কোনোভাবেই উড়োজাহাজটিকে আবুধাবি পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব ছিল না। এমনকি ফিরে আসার সময়েও তেলের চাপ এতটাই কমে গিয়েছিল যে দুর্ঘটনা এড়াতে পাইলটরা প্রথম ইঞ্জিন বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন। মাঝ আকাশে এই অপ্রত্যাশিত দুর্যোগে স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। তবে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সব যাত্রী অক্ষত আছেন। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা জানাতে পারেনি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। উড়োজাহাজটিতে কতজন যাত্রী ও ক্রু ছিলেন, সে তথ্যও প্রকাশ করেনি। এর আগে ২০২৫ সালের ১২ জুন গুজরাটের রাজধানী আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়নের মাত্র ১২ মিনিটের মাথায় ইঞ্জিন বন্ধ হয়ে মাটিতে আছড়ে পড়েছিল এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ। এতে ওই উড়োজাহাজের ২৪১ জন যাত্রী এবং ক্রু এবং ভুমিতে ১৯ জন নিহত হয়েছিলেন। সূত্র : ইন্ডিয়া টুডে