রবিবার ০৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শিবগঞ্জে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যার ঘটনায় পৃথক মামলা চাঁপাইনবাবগঞ্জে কাব স্কাউটারদের দক্ষতা উন্নয়ন কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের সন্তানদের বিয়ের জন্য দেয়া হলো ১১ লাখ টাকা রহনপুরে চক্ষু হাসপাতালের উপকেন্দ্র উদ্বোধন নাচোলে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি, ব্যাটারি উদ্ধারসহ চোর আটক চাঁপাইনবাবগঞ্জে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে পাঁচ দিনের প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জের তিন নদীর পানি বৃদ্ধি অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১৮ জন ডেঙ্গু আক্রান্ত গোমস্তাপুরে ১১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে দেয়া হলো ফুটবল গোমস্তাপুরে ডিএনসির অভিযান : ১২০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার এক
Printed on: September 06, 2026
September 05, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

নাচোলে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি, ব্যাটারি উদ্ধারসহ চোর আটক

Published: September 05, 2026 at 02:26 PM
নাচোলে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি,   ব্যাটারি উদ্ধারসহ চোর আটক

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মোবাইল ফোন অপারেটর রবির টাওয়ার থেকে চুরি হওয়া পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে শ্যামল সিং নামের একজনকে আটক করেছে নাচোল থানা পুলিশ। সেই সঙ্গে একটি রিকশাভ্যানও জব্দ করে পুলিশ। 

আটক শ্যামল সিং নাচোল উপজেলার সোনাইচন্ডী হাটের মৃত বিশ্বনাথ বিশুর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে নাচোল উপজেলার ভেরেন্ডি বাজারসংলগ্ন মোবাইল ফোন অপারেটর রবির টাওয়ার থেকে পাঁচটি ব্যাটারি চুরি হয়। পরে অভিযান চালিয়ে একজন চোর, পাঁচটি ব্যাটারি ও একটি রিকশাভ্যান উদ্ধার করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে উপজেলার টগরইল গ্রাম থেকে একজন চোর, একটি ব্যাটারি ও একটি রিকশাভ্যান আটক করা হয়। চোরকে জিজ্ঞাসাবাদের পর উপজেলার ভেরেন্ডি বাজারের পাশের একটি আমবাগান থেকে আরো ৪টি ব্যটারি উদ্ধার করে পুলিশ।

ওসি জানান, এ ঘটনায় থানায় একটি চুরির মামলা হয়েছে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।