রবিবার ০৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শিবগঞ্জে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যার ঘটনায় পৃথক মামলা চাঁপাইনবাবগঞ্জে কাব স্কাউটারদের দক্ষতা উন্নয়ন কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের সন্তানদের বিয়ের জন্য দেয়া হলো ১১ লাখ টাকা রহনপুরে চক্ষু হাসপাতালের উপকেন্দ্র উদ্বোধন নাচোলে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি, ব্যাটারি উদ্ধারসহ চোর আটক চাঁপাইনবাবগঞ্জে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে পাঁচ দিনের প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জের তিন নদীর পানি বৃদ্ধি অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১৮ জন ডেঙ্গু আক্রান্ত গোমস্তাপুরে ১১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে দেয়া হলো ফুটবল গোমস্তাপুরে ডিএনসির অভিযান : ১২০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার এক
Printed on: September 06, 2026
September 05, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে পাঁচ দিনের প্রশিক্ষণ শুরু

Published: September 05, 2026 at 02:17 PM
চাঁপাইনবাবগঞ্জে নারী উদ্যোক্তাদের দক্ষতা  উন্নয়নে পাঁচ দিনের   প্রশিক্ষণ শুরু

চাঁপাইনবাবগঞ্জে নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা, আইন ও পদ্ধতিগত নির্দেশনামূলক জ্ঞান এবং দক্ষতা উন্নয়নের লক্ষে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

‘বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১’-এর আওতায় ও বাণিজ্য মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় এবং ‘ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল লিমিটেড’র বাস্তবায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের মুক্ত মহাদল অফিসে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফা।

এ সময় উপস্থিত ছিলেন— মেট রয়্যাল আইটির সিইও মোছা. মাহাবুব আরা নীলা, বিজনেস ম্যানেজমেন্ট ট্রেইনার মো. হাসিবুল ইসলাম এবং ব্যবসায় নেটওয়ার্কিং ও ডিজিটাল মার্কেটিং ট্রেইনার মো. তরিকুল ইসলাম ও ট্রেনিং সমন্বয়কারী মিঠুন সরকার।

প্রশিক্ষণ আগমী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এতে ২৫ নারী উদ্যোক্তা অংশ নিয়েছেন।

প্রশিক্ষণ কর্মশালায় জানানো হয়,  প্রশিক্ষণে নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার বিভিন্ন দিক, সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান, ব্যবসায়িক পদ্ধতি এবং প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে ধারণা দেয়া হবে। এর মাধ্যমে নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি, সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যবসায়িক কার্যক্রমকে আরো সুসংগঠিত করার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বাংলাদেশের অর্থনীতিতে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার বিকাশে এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণের ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

সংশ্লিষ্টদের মতে, নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও ব্যবসায়িক সক্ষমতা উন্নয়নে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরো কার্যকর ও টেকসই ব্যবসায়িক পরিবেশ তৈরিতে সহায়ক হবে।