চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। গত ২৪ ঘণ্টায় আরো ১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে শনিবার জানানো হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ১৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। একই সময়ের মধ্যে সুস্থ হওয়ায় ৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
ফলে বর্তমানে জেলা হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ জনে। এই ৬৩ জনের মধ্যে ২৯ জন পুরুষ, ২৪ জন মহিলা, ৬ জন ছেলে শিশু ও ৪ জন কন্যাশিশু রয়েছে।