রবিবার ০৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শিবগঞ্জে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যার ঘটনায় পৃথক মামলা চাঁপাইনবাবগঞ্জে কাব স্কাউটারদের দক্ষতা উন্নয়ন কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের সন্তানদের বিয়ের জন্য দেয়া হলো ১১ লাখ টাকা রহনপুরে চক্ষু হাসপাতালের উপকেন্দ্র উদ্বোধন নাচোলে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি, ব্যাটারি উদ্ধারসহ চোর আটক চাঁপাইনবাবগঞ্জে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে পাঁচ দিনের প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জের তিন নদীর পানি বৃদ্ধি অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১৮ জন ডেঙ্গু আক্রান্ত গোমস্তাপুরে ১১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে দেয়া হলো ফুটবল গোমস্তাপুরে ডিএনসির অভিযান : ১২০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার এক
Printed on: September 06, 2026
September 05, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

গোমস্তাপুরে ডিএনসির অভিযান : ১২০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার এক

Published: September 05, 2026 at 02:00 PM
গোমস্তাপুরে ডিএনসির অভিযান :   ১২০ লিটার   চোলাইমদসহ  গ্রেপ্তার এক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে ১২০ লিটার চোলাইমদ ও ২৮৫০ লিটার ওয়াশ জব্দসহ একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তর-ডিএনসি। শনিবার সকালে ডিএনসির জেলা কার্যালয়ের একটি দল উপজেলার আলীনগর ইউনিয়নের নাদেরাবাদ (বেইলি ব্রিজ) এলাকায় এই অভিযান চালায়। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তি রহনপুর পৌরসভার সোবাহাননগর কলোনি ডাইংপাড়ার মো. আ. সালামের ছেলে মো. রুবেল আলী (৩১)।

ডিএনসির জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এই তথ্য জানিয়েছেন। 

তিনি আরো জানান, এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতকদের বিরুদ্ধে উপপরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।