রবিবার ০৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 08, 2026
September 05, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে একদিনে শ্বাসকষ্ট নিয়ে ৫ শিশু হাসপাতালে

Published: September 05, 2026 at 01:55 PM
চাঁপাইনবাবগঞ্জে একদিনে শ্বাসকষ্ট   নিয়ে ৫ শিশু হাসপাতালে

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় শ্বাসকষ্টের তীব্র সংক্রমণ নিয়ে আরো ৫ জন শিশুকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন আক্রান্ত শিশুদের মধ্যে ৪ জন ছেলে ও ১ জন কন্যাশিশু রয়েছে। 

 শনিবার জেলা হাসপাতালের শ্বাসকষ্টবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

চিকিৎসকদের পরামর্শ হচ্ছে— এই আবহাওয়ায় সবচেয়ে বেশি কষ্ট হয় শিশুদের। গরমে ঘেমে গিয়ে শিশুদের ঠাণ্ডা লেগে নিউমোনিয়া হতে পারে। তাই এই গরমে শিশুদের সুস্থ রাখতে প্রয়োজন বাড়তি যত্ন। তুলনামূলক ঠাণ্ডা জায়গায় শিশুদের রাখতে হবে, বয়স অনুযায়ী তরল খাওয়ার খাওয়াতে হবে, ঘেমে গেলে গা মুছে দিতে হবে, হালকা সুতি জামাকাপড় পরাতে হবে, প্রখর রোদের মধ্যে খেলাধুলা থেকে বিরত রাখতে হবে।