বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 23, 2026
September 05, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে সম্প্রীতির বৃক্ষ রোপণ ও চারা বিতরণ

Published: September 05, 2026 at 01:50 PM
চাঁপাইনবাবগঞ্জে সম্প্রীতির বৃক্ষ   রোপণ ও চারা  বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন সম্প্রীতি’র উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর মিয়াপাড়ায় আয়োজিত কর্মসূচিতে শিশুসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। 

সম্প্রীতির সভাপতি নাহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সিটি প্রেসক্লাবের সভাপতি কামাল সুকরানা, উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সেলিম।  

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— সংগঠনটির উপদেষ্টা নাসিমুল হক, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান। 

পরে অতিথি ও সংগঠনের সদস্যরা বৃক্ষরোপণ করেন এবং শিশুদেরসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের হাতে গাছের চারা তুলে দেন।