বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 23, 2026
September 05, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

গোমস্তাপুরে ১১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

Published: September 05, 2026 at 01:48 PM
গোমস্তাপুরে ১১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১১৯টি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।  শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এইসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান প্রধান অতিথি থেকে এগুলো বিতরণ করেন। 

স্থানীয় প্রশাসন আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসাহাক আলী, প্রধান শিক্ষক ইলিয়াস আলী ও ইয়াসমিন সুলতানা সীমাসহ অন্যরা। পরে গোমস্তাপুর উপজেলার ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে একটি করে ফুটবল তুলে দেয়া দেন অতিথিরা।