শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 05, 2026
September 04, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী : পেশাজীবী দলের আলোচনা

Published: September 04, 2026 at 02:03 PM
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী  : পেশাজীবী দলের আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা পেশাজীবী দল।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পেশাজীবি দলের আয়োজনে শুক্রবার বিকালে শহীদ সাটু হল অডিটোরিয়ামে এই  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা পেশাজীবী দলের সভাপতি সেলিম রেজা বাবুলর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক  ইঞ্জিনিয়ার মোহা. শহীদুল ইসলাম রাসেল, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম হীরক, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি,  জেলা যুবদল নেতা তবিউল ইসলাম তারিফ, জেলা পেশাজীবী দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হক সোহেল,  জেলা ছাত্রদলের সভাপতি মিম ফজলে আজিম ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানসহ অন্যরা।

বক্তারা বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 

 পরে দোয়া করা হয়।