শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পালিত হচ্ছে ৬ দিনের কর্মসূচি নাচোলে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ তরুণদের উদ্যোক্তা হতে অর্থ জোগাবে বাংলাদেশ ব্যাংক ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর তীব্র তাপপ্রবাহে জার্মানিতে রেকর্ড ১৬৩০০ মানুষের মৃত্যু নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১২৫২, নিখোঁজ কত? সাম্প্রতিক বলিউড সিনেমার গল্প নিয়ে সমালোচনা করলেন তাপসী পান্নু বডি শেমিংয়ের শিকার হলেন ক্যাটরিনা লন্ডন ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে জয়ার ‘হিউজ অব লংগিং’
Printed on: September 04, 2026
September 03, 2026
বিনোদন
বিনোদন

লন্ডন ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে জয়ার ‘হিউজ অব লংগিং’

Published: September 03, 2026 at 10:24 AM
লন্ডন ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে জয়ার ‘হিউজ অব লংগিং’

আন্তর্জাতিক অঙ্গনে আরও একবার জায়গা করে নিলেন অভিনেত্রী জয়া আহসান। তার অভিনীত ফ্যাশন ফিল্ম ‘হিউজ অব লংগিং’ নির্বাচিত হয়েছে যুক্তরাজ্যের লন্ডন ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যালের ২০২৬ আসরে। ‘হিউজ অব লংগিং’ ছবিটির গল্প ও পরিচালনা করেছেন রণদীপ ভট্টাচার্য ও যুধাজিৎ বাগচী। মুম্বাইভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান ইয়ানুস ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে এটি। ফরাসি কবি ও নাট্যকার জঁ ককতোর বিখ্যাত মনোড্রামা ‘দ্য হিউম্যান ভয়েস’ থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়েছে ফ্যাশন ফিল্মটি। ভালোবাসার অনুপস্থিতি, স্মৃতি ও অপেক্ষার অনুভূতিকে কেন্দ্র করে নির্মিত ৩ মিনিট ২৫ সেকেন্ডের এই কাজটিতে ফ্যাশন, সিনেমা ও গল্প বলার নান্দনিকতাকে একসঙ্গে তুলে ধরা হয়েছে। গত বছর ‘হিউজ অব লংগিং’-এর শুটিং হয় বলে জানিয়েছেন জয়া আহসান। পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে হুগলি নদীর তীরের একটি পুরোনো বাড়িতে পুরো ছবিটির দৃশ্যধারণ করা হয়েছে। ঔপনিবেশিক আমলের বাড়িটির দেয়াল, বারান্দা ও আলোছায়াকে কাজে লাগিয়ে ফুটিয়ে তোলা হয়েছে বিরহ ও অপেক্ষার আবহ। কাজটির অভিজ্ঞতা প্রসঙ্গে জয়া বলেন, ‘ছবিটির পরিচালকেরা আমার সঙ্গে যোগাযোগ করেছেন, জানতে চেয়েছেন এ রকম একটা এক্সপেরিমেন্টাল কাজ করতে পারি কি না? তখন আমরা এটি করি। আমার অভিজ্ঞতা অসাধারণ। ছবিতে আমার স্টাইল করেছেন আমার খুব প্রিয় একজন স্টাইলিস্ট ঋষভ।’ ছবিটির পরিবেশ ও চরিত্র নিয়ে জয়া আরও বলেন, পুরোনো বাড়ি, নদীর পাড় ও গল্পের আবহ তার চরিত্রটিকে নিজের মধ্যে ফুটিয়ে তোলার ভালো সুযোগ তৈরি করেছে। আন্তর্জাতিক একটি ফ্যাশন ফিল্ম উৎসবে ছবিটি নির্বাচিত হওয়ায় নিজের ভালো লাগার কথাও জানান তিনি। আগামী ২৩ সেপ্টেম্বর লন্ডনের লেস্টার স্কয়ারের ‘ভিউ ওয়েস্ট এন্ড’ সিনেমা কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে লন্ডন ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যাল। ফ্যাশন ও চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ এই উৎসবটি এক যুগ ধরে আয়োজিত হয়ে আসছে। তবে শুটিংয়ের ব্যস্ততার কারণে এবারের উৎসবে সরাসরি উপস্থিত থাকতে পারছেন না জয়া আহসান।