বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 03, 2026
September 02, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা : সিটি ক্লাইমেট অ্যাকশন প্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

Published: September 02, 2026 at 01:54 PM
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা : সিটি ক্লাইমেট অ্যাকশন প্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পর্যায়ে সিটি ক্লাইমেট অ্যাকশন প্ল্যান প্রণয়ন বিষয়ক ইনসেফসন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। দ্য লোকালাইজেশন অব ন্যাশনাল ক্লাইমেট অ্যাডাপ্টেশন টার্গেট (এলওসিএটি) প্রকল্প জিআইজেড বাংলাদেশের কারিগরি সহায়তায় এই কর্মশালার আয়োজন করা হয়। 

কর্মশালায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন— সিটি ক্লাইমেট অ্যাকশন প্ল্যান প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সাসটেইনেবল আরবান ডেভেলপমেন্ট ক্লাস্টার বাংলাদেশ-এর কো-অর্ডিনেটর মার্টিন লিবারম্যান, এলওসিএটি প্রকল্পের হেড মো. হামিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ। কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নগর পরিকল্পনাবিদ ইমরান হোসেন। 

সভাপতির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ বলেন— জলবায়ু পরিবর্তনের পলে সারা বিশ্বে আজ বড় বড় বিপর্যয় ঘটছে। সম্প্রতি নেপালে হিমবাহ গলে জনবিপর্যয়, মক্কা শরিফে অতিবৃষ্টি হচ্ছে। একদিকে যখন খরা চলছে, অন্যদিকে তখন বন্যা দেখা দিচ্ছে। জলবায়ুর বিরূপ প্রভাব আমাদের চাঁপাইনবাবগঞ্জেও পড়ছে। এসময় তিনি বলেন— আমরা আপনাদের কারিগরি সহযোগিতা পাচ্ছি। সেই সঙ্গে আমাদের আর্থিক সহায়তারও প্রয়োজন। পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনাসহ আমাদের অনেক কাজ করার আছে।