সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 14, 2026
September 02, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

জন্মাষ্টমী উপলক্ষ পুলিশ সুপারের মতবিনিময়

Published: September 02, 2026 at 01:52 PM
জন্মাষ্টমী উপলক্ষ পুলিশ সুপারের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী সুষ্ঠুভাবে উদ্যাপনের লক্ষে হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

বুধবার বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। 

সভায় জন্মাষ্টমী উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শোভাযাত্রার নিরাপত্তা, স্বেচ্ছাসেবকদের ভূমিকা এবং সংশ্লিষ্ট সবার পারস্পরিক সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, জন্মাষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব। এই উৎসব নির্বিঘ্নভাবে উদ্যাপনের লক্ষে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। তবে কোনো ধরনের গুজবে কান না দেয়ার জন্য তিনি সবারর প্রতি আহ্বান জানান। 

সভায় নেতৃবৃন্দ ও আয়োজক কমিটির প্রতিনিধিরা জন্মাষ্টমী উদ্যাপন উপলক্ষে বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরেন। 

এসময় উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, গোমস্তাপুর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের প্রধান উপদেষ্টা মনতোষ চক্রবর্তী, পূজা উদ্যাপন পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি দীলিপ রায়সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও হিন্দু ধর্মাবলম্বীদের অন্য নেতৃবৃন্দ।