গত ঈদে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় জুটি বেঁধে দর্শকদের প্রশংসা কুড়ান শরিফুল রাজ ও সাবিলা নূর। সেই সাফল্যের পর নতুন গল্প নিয়ে ফের বড়পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন এই দুই তারকা। তানিম নূরের প্রযোজনায় নির্মিত হতে যাওয়া সিনেমাটির নাম-‘কানাভুলা প্যারাডক্স’। টাইম-ট্রাভেল, রোমান্স ও মিস্ট্রির মিশেলে নির্মিতব্য সিনেমাটির মধ্য দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তরুণ নির্মাতা জুটি আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও সাবিলা নূরকে। নির্মাতারা জানিয়েছেন, সময়, সম্পর্ক, স্মৃতি ও রহস্যের এক ভিন্নধর্মী যাত্রার মধ্য দিয়ে দর্শকদের পরিচিত গল্প বলার কাঠামোর বাইরে নিয়ে যেতে চান তারা। প্রচলিত গল্পের ধরন থেকে বেরিয়ে সিনেমাটিতে দর্শকদের জন্য নতুন ধরনের অভিজ্ঞতা তৈরির পরিকল্পনা রয়েছে। জানা গেছে, ‘কানাভুলা প্যারাডক্স’ সিনেমার গল্পের মূল অনুপ্রেরণা নেওয়া হয়েছে লেখক মোহাইমিনুল ইসলাম বাপ্পীর ২০২৪ সালে প্রকাশিত একই নামের উপন্যাস থেকে। উপন্যাসটির ভাবনা ও আবহকে বড়পর্দায় নতুন আঙ্গিকে তুলে ধরার পরিকল্পনা করছেন নির্মাতারা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে। এরপর একই বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। ‘কানাভুলা প্যারাডক্স’ দিয়ে পরিচালক হিসেবে নতুন যাত্রা শুরু করলেও আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার এর আগে তানিম নূর পরিচালিত একাধিক আলোচিত কাজে যুক্ত ছিলেন। আয়মান আসিব স্বাধীন ওয়েব সিরিজ ‘কাইজার’ এবং চলচ্চিত্র ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এর চিত্রনাট্য ও সংলাপ রচনায় কাজ করেছেন। অন্যদিকে, এই তিনটি কাজেই গল্পকার ও প্রধান সহকারী পরিচালক হিসেবে যুক্ত ছিলেন সুস্ময় সরকার
শিরোনাম
ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহ অবনতি : আগামীকাল জরুরি সভা ডেকেছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা
গোমস্তাপুর ও ভোলাহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নাচোলের দুই ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী : বাবা-মায়ের কবরে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর
বহুদলীয় গণতন্ত্রই নয় সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে : প্রধানমন্ত্রী
বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হবে না : হাইকোর্ট
পর্দায় ফিরছে ‘বোহেমিয়ান ঘোড়া’
‘শিল্প কোনো পাপ নয়’
ফের জুটি বাঁধছেন রাজ-সাবিলা
ভারী বৃষ্টিতে ডুবছে পাকিস্তান