মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 15, 2026
September 01, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

মঞ্চের আলোয় নবদিগন্ত

Published: September 01, 2026 at 04:08 AM
মঞ্চের আলোয় নবদিগন্ত

শরিফুল ইসলাম


তিমির বিদীর্ণ করে জ্বলে ওঠে আলো,

মঞ্চের মায়ায় কাটে যত কালো।

‘প্রয়াস’ মানেই তো এগিয়ে চলা,

নতুন করে রোজ কথা বলা।


নাটকের সংলাপে, প্রাণের স্পন্দনে,

বেঁধেছ হৃদয় তোমরা সুরের বন্ধনে।

অভিনয়ে জেগে ওঠে জীবনের গান,

থিয়েটার ইনস্টিটিউট— মোদের সম্মান।


কত চড়াই-উতরাই, কত শত রাত,

হাতে হাত রেখে তোমরা বাড়িয়েছ হাত।

অশ্রু ও হাসিতে বুনেছ যে পটভূমি,

শিল্পের সেই তীর্থ আজ এই মঞ্চভূমি।


ঘামের বিন্দুতে ফোটে চেতনার ফুল,

ভাঙে সমাজের যত জড়তার ভুল।

চরিত্রের মাঝে বেঁচে থাকে মহাকাল,

তোমরাই বেঁধে দাও সংস্কৃতির ঢাল।


নতুন কুঁড়িরা এখানে পায় যে আলো,

শেখে তারা থিয়েটার বাসতে কত ভালো।

প্রজন্ম থেকে প্রজন্মে ছড়ায় এই আশ,

মঞ্চে বেঁচে থাক চিরকাল ‘প্রয়াস’।


বছরের পর বছর কেটে গেল কত,

ছড়ালে সুবাস তোমরা ফুলেরই মতো।

জন্মদিনে আজ এই শুভ ক্ষণে,

শুভেচ্ছা জানাই মোরা সবারে সগৌরবে।


শত বাধা পেরিয়ে চলুক এই জয়রথ,

মঞ্চের আলোয় কাটুক আগামীর পথ।

জন্মদিনে এই শুধু করি মোরা আশ,

চিরকাল অম্লান রবে তোমাদের প্রয়াস


‘প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট’র

জন্মদিনে জানাই অনেক শুভেচ্ছা।