মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 01, 2026
September 01, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

লোকসংস্কৃতির বীজ ছড়িয়ে দিক দেশ থেকে দেশান্তরে

Published: September 01, 2026 at 04:06 AM
লোকসংস্কৃতির বীজ ছড়িয়ে  দিক দেশ থেকে দেশান্তরে

রমজান আলী


প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট আজ ১৯ বছর পার করে ২০ বছরে পদার্পণ করেছে। এই দীর্ঘ পথচলার ১৯টি বছর ধরেই আমি এই প্রতিষ্ঠানের সাথে আছি।

প্রয়াস ফোক থিয়েটার মানে আমার কাছে শুধু একটি দল নয়। এটি একটি পরিবার, একটি বিশ্ববিদ্যালয়, একটি জীবনবোধ। এখানেই আমি রমজান বাঁশি হাতে শিখেছি কীভাবে সুর দিয়ে গল্প বলতে হয়। মঞ্চের আলো-আঁধারিতে, গ্রামের মেঠোপথে, জনপদের উঠানে— প্রয়াসের হয়ে কাজ করতে কেটে গেছে জীবনের মূল্যবান সময়।

১৯ বছরে দেখেছি উত্থান-পতন, দেখেছি সংগ্রাম, দেখেছি ভালোবাসা। বাঁশি বাজানো ছাড়াও থিয়েটারের যাবতীয় কাজের সাথে নিজেকে জড়িয়ে রেখেছি। কারণ প্রয়াস ফোক থিয়েটার আমাকে শিখিয়েছে শিল্পের জন্য নিবেদন।

আজ প্রতিষ্ঠানের জন্মদিনে প্রার্থনা করি— প্রয়াস ফোক থিয়েটার এগিয়ে যাক আরো বহুদূর। লোকসংস্কৃতির বীজ ছড়িয়ে দিক দেশ থেকে দেশান্তরে। ২০ বছরে পা দেওয়া প্রয়াস ফোক থিয়েটারের জন্য রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।