মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 01, 2026
September 01, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

প্রয়াস ফোক থিয়েটারের সাথে আমার ৩ বছরের পথচলা

Published: September 01, 2026 at 04:05 AM
প্রয়াস ফোক থিয়েটারের সাথে আমার ৩ বছরের পথচলা

পিংকি খাতুন


আজ প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই গর্বের দিনে আমার মনের কিছু কথা বলতে চাই। 

আমি পিংকি, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলার মেয়ে। প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের সাথে আমার পথচলা আজ ৩ বছর। এই ৩ বছরে আমি শুধু নাচ-গান শিখিনি। শিখেছি আলকাপের মাধ্যমে সমাজকে হাসাতে হাসাতে সত্য বলা। শিখেছি কবিগানে যুক্তির লড়াই। শিখেছি পটগানে ছবি দিয়ে গল্প বলা। গেয়েছি মেয়েলি গীত, যেখানে নারীর মনের সব কথা থাকে। আর সবচেয়ে বড় পাওয়া, আমি শিখেছি আমাদের চাঁপাইনবাবগঞ্জের প্রাণ গম্ভীরা।

প্রয়াস ফোক থিয়েটার শুধু একটা প্রতিষ্ঠান নয়। এটি আমাদের মাটির স্কুল। এখানে এসে বুঝেছি ‘সবার উপর মানুষ সত্য’। এখানকার শিক্ষক, বড়ভাই-আপুরা আমাকে পরিবারের মতো আগলে রেখেছেন। 

১৯ বছর ধরে প্রয়াস ফোক থিয়েটার আমাদের হারিয়ে যেতে বসা লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে। নতুন প্রজন্মকে শিখিয়েছে গর্ব করে বলতে— “আমার একটা নিজস্ব সংস্কৃতি আছে।”

আজকের এই দিনে প্রতিষ্ঠাতা, সকল শিক্ষক ও শিল্পীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আল্লাহর কাছে দোয়া করি, প্রয়াস ফোক থিয়েটার আরো অনেক বছর মানুষের মনের কথা বলে যাক। আমাদের গম্ভীরা, আলকাপ সারাদেশে ছড়িয়ে পড়ুক।

সবাইকে পিএফটিআই’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা।