মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 01, 2026
September 01, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

শুভ জন্মদিন পিএফটিআই

Published: September 01, 2026 at 04:04 AM
শুভ জন্মদিন পিএফটিআই

জাহাঙ্গীর আলম


উনিশের আলোয় প্রয়াস

মাটির গন্ধ বুকে নিয়ে পথচলা শুরু,

যার তানে কেঁপে ওঠে বুকের ভেতর দুরুদুরু।

আঁধার তাড়াতে যে আলো জ্বেলেছে একা,

আজ সে তরণী উনিশ বছর পেরিয়ে দেখা।

লোকসংস্কৃতির আঙিনায় তোমরা যে বীর,

ঐতিহ্যকে আগলে রেখেছ উঁচিয়ে শির।

যাত্রাপালা, গম্ভীরা আর বাউলের সেই সুর,

প্রয়াসের ছোঁয়ায় কাটছে জড়তা, হচ্ছে বেদনা দূর।

মঞ্চে মঞ্চে ফুটে ওঠে জীবনের জয়গান,

লোক থিয়েটারের স্পন্দনে জাগে নতুন প্রাণ।

শত বাধার প্রাচীর ভেঙে এগিয়েছে যে দল,

আজ তাদেরই জয়গানে মুখরিত চত্বর সকল।

উনিশের এই শুভলগ্নে জানাই লাল সালাম,

যুগে যুগে অক্ষয় হোক তোমাদের এই নাম।

চলুক সৃষ্টির এই চাকা, ভাঙুক সকল ভুল,

প্রয়াসের আঙিনায় ফুটুক হাজার রঙের ফুল।