মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 01, 2026
September 01, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

প্রয়াস ফোক থিয়েটারের শুভ জন্মদিন

Published: September 01, 2026 at 04:03 AM
প্রয়াস ফোক থিয়েটারের  শুভ জন্মদিন

দুরুল হক


চাঁপাইনবাগঞ্জের গর্ব, প্রয়াস ফোক থিয়েটার

সংস্কৃতির আলো জ্বেলে ছড়াই চারিধার।

বছর ঘুরে আবার এলো শুভ এক দিন,

আমাদের এ পথচলা হোক অমলিন।

শুভ জন্মদিন, শুভ জন্মদিন,

প্রয়াস ফোক থিয়েটারের শুভ জন্মদিন।

শুভ জন্মদিন, শুভ জন্মদিন,

প্রয়াস ফোক থিয়েটারের শুভ জন্মদিন।


বঞ্চিতের মুখে হাসি ফোটায়, দুঃখকে করে জয়,

সাম্যের বাণী ছড়াই মোরা, নেই মোদের ভয়।

নিপীড়নের ভাঙা মনে, সাহস জাগাই গেয়ে গান,

অন্যায়ের সব কালো ছায়া, করি চির অবসান।

মানুষ যেন মানুষ হয়ে, মানুষের পাশে রয়,

সচেতনতার আলো জ্বেলে জাগুক নতুন সময়।


বছর ঘুরে আবার এলো শুভ এক দিন,

আমাদের এ পথচলা হোক অমলিন।

শুভ জন্মদিন, শুভ জন্মদিন,

প্রয়াস ফোক থিয়েটারের শুভ জন্মদিন

শুভ জন্মদিন, শুভ জন্মদিন,

প্রয়াস ফোক থিয়েটারের শুভ জন্মদিন।


গম্ভীরা আর আলকাপ সুরে, কবিগানের তান,

লোকসুর আর আঞ্চলিক গানে, জাগাই বাংলার প্রাণ।

রঙ্গরসে মাতাই সবাই, মাটির গন্ধ মেখে,

সংস্কৃতির সব সুরগুলো, গায় হৃদয়ে রেখে।

সচেতনতার গান গেয়ে, জাগায় মানুষের প্রাণ,

পথপ্রান্তরে বাজুক প্রয়াস ফোক থিয়েটারের গান।

বছর ঘুরে আবার এলো শুভ এক দিন,

আমাদের এ পথচলা হোক অমলিন।

শুভ জন্মদিন, শুভ জন্মদিন,

প্রয়াস ফোক থিয়েটারের শুভ জন্মদিন

শুভ জন্মদিন, শুভ জন্মদিন,

প্রয়াস ফোক থিয়েটারের শুভ জন্মদিন।