আজিজুর রহমান
সুর আর ছন্দের তালে তালে
পথ চলা আজ বিশ বছরে,
প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট
বাংলার লোকসুর বুকে ধরে।
মাদল, খোল আর মাটির টানে
যেখানে সুরের মেলবন্ধন,
সেই আঙিনায় সুর জাগাতে
আমার তবলার দিন-যাপন।
ধা-ধি-না-না বোল খেলে যায়
আঙুলের আলতো ছোঁয়ায়,
লোকসংস্কৃতির আলো ছড়ায়
আমার প্রাণের এ আঙিনায়।
কখনও ত্রিতাল, কখনও বা দাদরা
ছন্দে বাঁধি মঞ্চের আলো,
ঐতিহ্যের এ মহাযজ্ঞে
প্রয়াসের আলো জ্বলুক ভালো।
উনিশ বছরের এই যাত্রাপথে
কত গান, কত নাট্যের মেলা,
তবলার বোলে প্রাণ পেয়ে যাক
আমাদের এই সুরের খেলা।
শুভ ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী
প্রয়াস থাকুক সবার মনে,
লোকজ সুরের নতুন ভোরে
ছন্দ বাজুক প্রতি ক্ষণে।