আওরঙ্গজেব
প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট আমার প্রাণ,
চৌদ্দটি বছর কেটে গেল এই আঙিনায়,
সুর, তাল, আর নাটকের মায়ায়।
প্রয়াস ফোক থিয়েটার— তুমি শুধু প্রতিষ্ঠান নও,
আমার অস্তিত্বে মিশে থাকা এক জীবন্ত কলরব।
কখনো গানে, কখনো সুরে, কখনো নাটকের সংলাপে,
কেটেছে দিন-রাত এক অদ্ভুত অনুভবের তাপে।
আমি এক কর্মী, এক সাধক এই মাটির গানের,
এখানেই খুঁজে পাই অর্থ আমার এই জীবনের।
কণ্ঠ ছেড়ে গান, আর হাত ছোঁয়া বাদ্যযন্ত্রের তার,
মঞ্চের আলোয় ভুলে যাই সব দুঃখ-বেদনার ভার।
কত চরিত্রের ছদ্মবেশে ফুটিয়েছি জীবনের রূপ,
কত রাত জেগেছি গেয়ে লোকগানের মহীরূপ।
আজ এই শুভ প্রতিষ্ঠাবার্ষিকীর ক্ষণে,
কৃতজ্ঞতা জানাই অন্তহীন মনে।
বেঁচে থাক প্রয়াস ফোক থিয়েটার,
বেঁচে থাক আমাদের সুরের মেলা,
নাটক আর সংগীতে কাটুক আগামীর সব বেলা।
জয় হোক প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের
জয় হোক লোক সংস্কৃতির।