সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছেন কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারাও সচেতনতার বার্তা নিয়ে এবার নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়াপাখি অবমুক্ত ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে প্রথম মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে টিম গঠন চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শান্তি দিবসে শোভাযাত্রা চরঅনুপনগরে খরা সহিষ্ণু ফল ও ফসল চাষে প্রশিক্ষণ ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় অন্তত তিন জন নিহত
Printed on: September 21, 2026
August 31, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ১-১ গোলে ড্র সদর-গোমস্তাপুর উপজেলার খেলা

Published: August 31, 2026 at 01:53 PM
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট :  ১-১ গোলে ড্র  সদর-গোমস্তাপুর  উপজেলার খেলা

চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। সোমবার বিকেলে জেলাশহরের নতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় সদর উপজেলা ও গোমস্তাপুর উপজেলা দল। পুরো সময় ধরে আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা এগিয়ে যায়। 

খেলার প্রথমার্ধে প্রলয়ের করা ১-০ গোলে গোমস্তাপুর উপজেলা দল এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের খেলায় সদর উপজেলা দলের আহাদ আলীর করা গোলে সমতা আনে। ফলে খেলাটি ১-১ গোলে ড্র হয়। 

বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (নতুন) এই খেলা শুরু হয়। ম্যাচ সেরার পুরস্কারটি পান সদর উপজেলা দলের শিপন আলী।

এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মশিউর রহমান মিটু, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলসহ অন্যরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং ম্যাচ সেরার পুরস্কারটি তুলে দেন। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করেছে। টুর্নমান্টের পৃষ্ঠপোষকতা করছে শিল্পপ্রতিষ্ঠান ‘এরফান গ্রুপ’। 

আয়োজকরা জানান, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই স্থানীয় ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করা এবং তরুণ প্রজন্ম, যুবক, কিশোর ও শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর ধারার খেলাধুলায় সম্পৃক্ত করা এই টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য।