সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছেন কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারাও সচেতনতার বার্তা নিয়ে এবার নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়াপাখি অবমুক্ত ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে প্রথম মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে টিম গঠন চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শান্তি দিবসে শোভাযাত্রা চরঅনুপনগরে খরা সহিষ্ণু ফল ও ফসল চাষে প্রশিক্ষণ ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় অন্তত তিন জন নিহত
Printed on: September 21, 2026
August 31, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউট কার্যক্রম পরিদর্শন

Published: August 31, 2026 at 01:52 PM
তিন শিক্ষাপ্রতিষ্ঠানে  স্কাউট কার্যক্রম পরিদর্শন

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট কার্যক্রমের অগ্রগতি ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ স্কাউটসের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।

সোমবার তিনি ফুলকুঁড়ি ইসলামিক অ্যাকাডেমি, জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং নামোরাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কাউট কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি স্কাউটদের নিয়মিত মিটিং, কার্যক্রম পরিচালনা, বিভিন্ন ধরনের রেজিস্টার সংরক্ষণ, সদস্যদের উপস্থিতি, প্রশিক্ষণ ও সাংগঠনিক কার্যক্রমসহ সার্বিক বিষয় পর্যালোচনা করেন। পাশাপাশি স্কাউট কার্যক্রম আরো গতিশীল ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন— জেলা স্কাউট লিডার খসরু পারভেজ, জেলা কাব লিডার রাকিব উদ্দিন আহমেদ, এএলটি সদস্য কে.এ.এম. মাহফুজুর রহমান এবং রোভার মামুনসহ সংশ্লিষ্ট শিক্ষক ও স্কাউট সদস্যরা।

পরিদর্শনকালে সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নিয়মিত মিটিং ও কার্যক্রমের পাশাপাশি প্রয়োজনীয় রেজিস্টারসহ সাংগঠনিক নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ এবং স্কাউটিং কার্যক্রম সক্রিয় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।