সাত বছর আগে যে সিনেমা শেষ করে দিয়েছিল মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) একটি যুগ, সেটিই আবার ফিরছে বড় পর্দায়। তবে শুধু পুরোনো স্মৃতি স্মরণ করিয়ে দিতে নয়, এবার ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ফিরছে নতুন চমক নিয়ে। নাম ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম : এনকোর’। আর এর সবচেয়ে বড় আকর্ষণ, নতুন ফুটেজ, যা সরাসরি সংযোগ তৈরি করবে বহুল প্রতীক্ষিত ‘অ্যাভেঞ্জাসর্ : ডুমসডে’র সঙ্গে। আগামী ২৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘এন্ডগেম : এনকোর’-এর। মূল সিনেমার গল্প ও পরিচিত দৃশ্যগুলো থাকছে আগের মতোই। তবে যোগ হচ্ছে প্রায় চার মিনিটের নতুন দৃশ্য। ফলে সিনেমাটির দৈর্ঘ্য বেড়ে দাঁড়াবে ১৮৫ মিনিটে। শুধু নতুন দৃশ্যই নয়, থাকছে নতুন একটি ভূমিকা এবং অতিরিক্ত একটি শেষ দৃশ্যও। অর্থাৎ সাত বছর আগের সেই গল্পের মাঝেই এবার ঢ়ুকে পড়ছে এমসিইউর ভবিষ্যতের একটি ইঙ্গিত। কেন আবার ‘এন্ডগেম’ দেখতে যাবেন দর্শক? উত্তরটা খুব সহজ, সেই আবেগ এখনো পুরোনো হয়নি। তবে ‘এনকোর’-এর আসল খেলা অন্য জায়গায়। নতুন ফুটেজে কী দেখানো হবে? ‘ডুমসডে’র সঙ্গে এর সংযোগ কতটা গুরুত্বপূর্ণ? এমসিইউর পরবর্তী অধ্যায়ের জন্য কী সূত্র লুকিয়ে রেখেছে মার্ভেল? এসব প্রশ্নের উত্তর পেতেই এবার প্রেক্ষাগৃহে ফিরতে পারেন কোটি কোটি ভক্ত।
শিরোনাম
কমছে পদ্মা মহানন্দা পুনভর্বার পানি প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত
৫৩ বিজিবির পৃথক অভিযানে দুটি মোটরসাইকেলসহ জব্দ মাদকদ্রব্য, আটক একজন
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র অঞ্চলে খরা সহনশীল কৃষিপ্রযুক্তি বিস্তারে প্রশিক্ষণ
বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে আলোচনা সভা
তোরেসের একমাত্র গোলে জয় পেলো পিএসজি
ম্যানচেস্টার ডার্বিতে জয় পেলো সিটি
চাপ সামলে জয় তুলে নিলো বার্সা
অস্ট্রেলিয়ার বিপক্ষে দল ঘোষণা দিলো জিম্বাবুয়ে
পয়েন্ট হারিয়ে তলানিতে পাকিস্তান
প্রশান্ত মহাসাগরে বিপুল স্বর্ণ-রুপার মজুতের সন্ধান পেয়েছে চীন
Printed on: September 15, 2026
August 31, 2026
বিনোদন
নতুন চমক নিয়ে পর্দায় ফিরছে ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’
সর্বশেষ খবর
বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে আলোচনা সভা
Sep 14, 2026
তোরেসের একমাত্র গোলে জয় পেলো পিএসজি
Sep 14, 2026