গুণী অভিনেত্রী বন্যা মির্জা এবার নিউইয়র্কের মঞ্চে অভিনয় করতে যাচ্ছেন। মাসুম রেজার রচনা ও খায়রুল ইসলাম পাখির নির্দেশনায় ‘নেমেসিস’ নাটকটি প্রযোজনা করছে থিয়েটার ৭১। আগামী শনিবার নিউইয়র্কের জ্যামাইকা এলাকায় নাটকটির প্রথম প্রদর্শনী হবে। একই দিন বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় দুটি শো অনুষ্ঠিত হবে। নাটক প্রসঙ্গে বন্যা মির্জা বলেন,‘প্রথমত ভালো লাগছে এজন্য যে, আমরা একটি নাটক নিয়ে দর্শকদের সামনে আসতে যাচ্ছি। এটা আমার জন্য অনেক আনন্দের। অনেক বেশি ভালো লাগার। কেননা, এটি মঞ্চনাটক। মঞ্চে অভিনয়ের অন্যরকম আনন্দ কাজ করে।’ নিউইয়র্কের মঞ্চে প্রথমবার অভিনয় নিয়ে উচ্ছ্বসিত বন্যা মির্জা। তিনি বলেন, ‘মঞ্চে অভিনয়ের অন্যরকম আনন্দ কাজ করে। নিউইয়র্কের মতো জায়গায় বাংলাদেশের বাংলা ভাষার নাটক মঞ্চস্থ হচ্ছে-এটিও আমার জন্য অনেক আনন্দের।’ বেশ কিছুদিন ধরে নাটকটির মহড়া চলছে। নিজেদের প্রস্তুতি নিয়ে আশাবাদী বন্যা বলেন, ‘আমাদের চেষ্টার ত্রুটি নেই। আমরা চেষ্টা করছি। কতটুকু করতে পেরেছি, তা দর্শকরা দেখার পর বলতে পারবেন।’ দীর্ঘদিন ধরে দেশ নাটকের সঙ্গে যুক্ত বন্যা মির্জা মঞ্চের পাশাপাশি টেলিভিশনেও নিয়মিত অভিনয় করেছেন। ঢাকার মঞ্চে সর্বশেষ ‘পারো’ নাটকে অভিনয় করে প্রশংসিত হন তিনি। এর আগে ‘জলবাসর’ নাটকেও দেখা গেছে তাকে। এবার ‘নেমেসিস’ দিয়ে নিউইয়র্কের মঞ্চে নতুন অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছেন এই অভিনেত্রী।
শিরোনাম
কমছে পদ্মা মহানন্দা পুনভর্বার পানি প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত
৫৩ বিজিবির পৃথক অভিযানে দুটি মোটরসাইকেলসহ জব্দ মাদকদ্রব্য, আটক একজন
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র অঞ্চলে খরা সহনশীল কৃষিপ্রযুক্তি বিস্তারে প্রশিক্ষণ
বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে আলোচনা সভা
তোরেসের একমাত্র গোলে জয় পেলো পিএসজি
ম্যানচেস্টার ডার্বিতে জয় পেলো সিটি
চাপ সামলে জয় তুলে নিলো বার্সা
অস্ট্রেলিয়ার বিপক্ষে দল ঘোষণা দিলো জিম্বাবুয়ে
পয়েন্ট হারিয়ে তলানিতে পাকিস্তান
প্রশান্ত মহাসাগরে বিপুল স্বর্ণ-রুপার মজুতের সন্ধান পেয়েছে চীন
Printed on: September 15, 2026
August 31, 2026
বিনোদন
নিউইয়র্কের মঞ্চে অভিনয় করবেন বন্যা মির্জা
সর্বশেষ খবর
বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে আলোচনা সভা
Sep 14, 2026
তোরেসের একমাত্র গোলে জয় পেলো পিএসজি
Sep 14, 2026