তারকাদের জন্মদিনে শুভাকাঙ্ক্ষীরা যখন দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানায়, তখন সেই বার্তা দেখে কেউ যদি হুট করে ‘রেস্ট ইন পিস’ বলা শুরু করে- বিষয়টি কেমন হবে? নিশ্চয়ই চরম অদ্ভুত! ‘ব্রেকিং ব্যাড’ খ্যাত জনপ্রিয় মার্কিন অভিনেতা অ্যারন পলের ৪৭তম জন্মদিনে ঠিক এমন এক আজব পরিস্থিতির সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভক্তদের অতিরিক্ত আবেগ আর অভিনব শুভেচ্ছা বার্তাই নিল তার মৃত্যুর গুজবে! একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ছিল অ্যারন পলের ৪৭তম জন্মদিন। দিনটিতে তাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে অনুরাগী ও বন্ধুদের দেওয়া কিছু পোস্টের বিন্যাস এমন ছিল যা সাধারণত কোনো তারকার মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি হিসেবে প্রকাশ করা হয়। এছাড়াও সামাজিক মাধ্যমে পলের দীর্ঘ অনুপস্থিতিও এই গুজব ছড়াতে ভূমিকা রেখেছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তিনি শেষবার ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। সে সময় নিজের কাজে আরও বেশি অনুপ্রেরণা খোঁজার কথা জানিয়ে সামাজিক মাধ্যম থেকে বিরতি নেন তিনি। এতে দীর্ঘদিন তার পক্ষ থেকে কোনো নতুন বার্তা না থাকায় বিভ্রান্তিকর পোস্টগুলো দেখেই ভক্তরা তা সত্যি বলে বিশ্বাস করে বসেন। পরে অন্যান্য ভক্তদের বিভিন্ন পোস্ট ও মন্তব্যে স্পষ্ট হয়, মৃত্যুর খবরটি আসলে নিছক গুজব। জন্মদিন উপলক্ষে ব্যবহৃত কিছু পোস্টের টেমপ্লেটই এই বিভ্রান্তির মূল কারণ। যদিও এ নিয়ে কোনো সংবাদ মাধ্যমে কথা বলেননি অভিনেতা অ্যারন পল। অ্যারন পলকে সর্বশেষ দেখা গেছে ‘অ্যাশ’ সিনেমায়। ২০২৫ সালের ২১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। সামনে ‘ফলআউট’ সিরিজের তৃতীয় মৌসুমসহ ‘অ্যানিথিং বাট ঘোস্টস’, ‘ক্লেফেস’ ও ‘বিয়ার কান্ট্রি’সহ বেশ কয়েকটি প্রকল্পে দেখা যেতে পারে তাকে।
শিরোনাম
ছুটির ঘণ্টা বাজালেন প্রধান শিক্ষক, বাঁচল ১৬৪৩ শিক্ষার্থী প্রাণ
নমুনা রেখে পরিচয়হীন মরদেহ দাফন করছে নেপাল
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪
পাকিস্তানে অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যুর ঘটনায় ৮ কর্মকর্তা বরখাস্ত
দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না
এখন পাসওয়ার্ড ছাড়াই সুরক্ষিত রাখতে পারবেন আপনার একাউন্ট
ইউটিউবকে চ্যালেঞ্জ দিতে অ্যাপ আনছে বিলিবিলি
জন্মদিনেই ছড়ালো মৃত্যুর গুজব!
সোয়াইন ফ্লুতে আক্রান্ত হলেন ইমরান হাশমি
চাঁপাইনবাবগঞ্জে ডুবে মারা যাওয়া ৫ শিশুর পরিবারের পাশে জেলা প্রশাসন
সর্বশেষ খবর
নমুনা রেখে পরিচয়হীন মরদেহ দাফন করছে নেপাল
Aug 30, 2026
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪
Aug 30, 2026
দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না
Aug 30, 2026