শনিবার ২৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দেবীনগর গোসলে নেমে এক সাথে প্রাণ গেল ৫ কন্যা শিশুর : এলাকায় শোকের ছায়া এসএসসি ও সমমানের মেধাবীদের সংবর্ধনা ছাত্র শিবিরের জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : শুক্রবারের খেলায় ৫-১ গোলে জয় সদর উপজেলার নাচোলে পৃথক স্থানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নেপালের বন্যা ও ভূমিধস আমাদের যে সতর্কবার্তা দিয়ে গেল বার্ড ফ্লু আশঙ্কায় সাব-অ্যান্টার্কটিক গবেষণাকেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নেবে অস্ট্রেলিয়া নেপালের দুর্যোগ মোকাবিলায় ৩ কোটি ১০ লাখ ডলারের সহায়তা চাইল রেড ক্রস হাইস্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করলো ফ্রান্স নরওয়ের রাজা হ্যারাল্ড আর নেই নেপালে বন্যাকবলিত স্থানে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭
Printed on: August 29, 2026
August 28, 2026
বিনোদন
বিনোদন

কলম্বিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের অনুদান দিবেন বিয়ন্সে

Published: August 28, 2026 at 10:16 AM
কলম্বিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের অনুদান দিবেন বিয়ন্সে

কিছুদিন আগে ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়েছিল কলম্বিয়া। ৭ দশমিক ৪ মাত্রার ওই ভূকম্পে এ পর্যন্ত ৩৩১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ২৯ হাজারেরও বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে। আর বাস্তুহারা হয়েছেন প্রায় ৬৯ হাজার মানুষ। এই ভয়াবহ বিপর্যয়ের খবর শুনে বড় সহায়তার ঘোষণা দিলেন আমেরিকান সংগীত তারকা বিয়ন্সে নোলস। তিনি জানিয়েছেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের জন্য ১০ লাখ ডলার অনুদান দেবেন। যা বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৯০ লাখ টাকার মতো। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, কলম্বিয়ার চোকো অঞ্চলে আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খাবার ও আবাসন-সংক্রান্ত প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে এই অর্থ ব্যয় করা হবে। সেই সঙ্গে অন্যদেরও এই সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। এর আগে কলম্বিয়ার নাগরিক ও জনপ্রিয় সংগীতশিল্পী শাকিরাও বিশাল আর্থিক অনুদানের ঘোষণা দিয়েছেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত স্কুলগুলো পুনর্র্নিমাণে তিনি ১২ লাখ ৫০ হাজার ডলার দেবেন। এক বিবৃতিতে শাকিরা বলেন, ‘গত কয়েক দিন ধরে আমি আমার দেশকে দুর্ভোগের মধ্য দিয়ে যেতে দেখেছি। একই সঙ্গে মানুষকে সেই দৃঢ়তা ও সংহতির সঙ্গে একত্রিত হতেও দেখেছি, যা সবসময় আমাদের পরিচয় বহন করে। স্কুল শুধু একটি ভবন নয়। দুর্যোগের পর শিশুদের সবচেয়ে বেশি প্রয়োজন যে স্থিতিশীলতা ও স্বাভাবিক জীবনযাপন, স্কুল তাদের সেটিই দেয়। এ কারণেই স্কুলগুলো পুনর্র্নিমাণ এবং শিশুদের আবার শ্রেণিকক্ষে ফিরিয়ে নিতে আমরা প্রাথমিকভাবে ১২ লাখ ৫০ হাজার ডলার সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছি। চোকো একা নয়। কলম্বিয়াও একা নয়। আর আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব।’ তবে অনুদানের প্রসঙ্গে বিয়ন্সের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।