প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় দুই মাস পর ওটিটিতে মুক্তি পেলো বলিউডের আলোচিত স্পাই-থ্রিলার ‘আলফা’। আলিয়া ভাট ও শর্বরী অভিনীত সিনেমাটি গতকাল শুক্রবার থেকে নেটফ্লিঙ্ েদেখা যাচ্ছে। ‘আলফা’র গল্প আবর্তিত হয়েছে ভারতীয় সেনাবাহিনীর অধীনে পরিচালিত একটি গোপন প্রশিক্ষণ কর্মসূচিকে ঘিরে। ‘ফতেহ’ ও কর্নেল বিক্রম কৌলের নেতৃত্বে পরিচালিত এই বিশেষ কর্মসূচির লক্ষ্য নতুন প্রজন্মের দক্ষ ও প্রশিক্ষিত সেনা তৈরি করা। সিনেমায় কর্নেল বিক্রম কৌল চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর। পরবর্তী সময়ে তাঁর চরিত্রটি ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান হন। ‘ওয়ার ২’ সিনেমাতেও এই চরিত্রের প্রসঙ্গ এসেছে। ‘আলফা’তে আলিয়া ভাটকে দেখা গেছে প্রশিক্ষিত এক নারী ঘাতকের চরিত্রে। অন্যদিকে শর্বরী অভিনয় করেছেন একজন ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটরের চরিত্রে। সিনেমার বিভিন্ন দৃশ্যে আন্তর্জাতিক লোকেশনে নাচ ও স্কেটবোর্ডিং করতেও দেখা গেছে তাঁকে। এ ছাড়া সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ববি দেওল ও দিয়া মির্জা। শিব রাওয়াইল পরিচালিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন উদয় চোপড়া। এটি যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সপ্তম সিনেমা। প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পায়। ইন্ডিয়া টুডে সিনেমাটিকে ৫-এর মধ্যে ২.৫ রেটিং দিয়েছিল। আলিয়া ভাটের অভিনয়ের প্রশংসা করলেও চিত্রনাট্যের বেশ কিছু দুর্বলতা তুলে ধরা হয়। পর্যালোচনায় বলা হয়, সিনেমার অতিরিক্ত মোড় ও চমকের ওপর নির্ভরতা একপর্যায়ে ক্লান্তিকর হয়ে ওঠে এবং গল্পে রহস্য তৈরি করার চেয়ে চমক দেওয়ার দিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
শিরোনাম
দেবীনগর গোসলে নেমে এক সাথে প্রাণ গেল ৫ কন্যা শিশুর : এলাকায় শোকের ছায়া
এসএসসি ও সমমানের মেধাবীদের সংবর্ধনা ছাত্র শিবিরের
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : শুক্রবারের খেলায় ৫-১ গোলে জয় সদর উপজেলার
নাচোলে পৃথক স্থানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
নেপালের বন্যা ও ভূমিধস আমাদের যে সতর্কবার্তা দিয়ে গেল
বার্ড ফ্লু আশঙ্কায় সাব-অ্যান্টার্কটিক গবেষণাকেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নেবে অস্ট্রেলিয়া
নেপালের দুর্যোগ মোকাবিলায় ৩ কোটি ১০ লাখ ডলারের সহায়তা চাইল রেড ক্রস
হাইস্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করলো ফ্রান্স
নরওয়ের রাজা হ্যারাল্ড আর নেই
নেপালে বন্যাকবলিত স্থানে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭
সর্বশেষ খবর
এসএসসি ও সমমানের মেধাবীদের সংবর্ধনা ছাত্র শিবিরের
Aug 28, 2026