শনিবার ২৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দেবীনগর গোসলে নেমে এক সাথে প্রাণ গেল ৫ কন্যা শিশুর : এলাকায় শোকের ছায়া এসএসসি ও সমমানের মেধাবীদের সংবর্ধনা ছাত্র শিবিরের জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : শুক্রবারের খেলায় ৫-১ গোলে জয় সদর উপজেলার নাচোলে পৃথক স্থানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নেপালের বন্যা ও ভূমিধস আমাদের যে সতর্কবার্তা দিয়ে গেল বার্ড ফ্লু আশঙ্কায় সাব-অ্যান্টার্কটিক গবেষণাকেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নেবে অস্ট্রেলিয়া নেপালের দুর্যোগ মোকাবিলায় ৩ কোটি ১০ লাখ ডলারের সহায়তা চাইল রেড ক্রস হাইস্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করলো ফ্রান্স নরওয়ের রাজা হ্যারাল্ড আর নেই নেপালে বন্যাকবলিত স্থানে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭
Printed on: August 29, 2026
August 28, 2026
বিনোদন
বিনোদন

বিয়ের গুঞ্জন নিয়ে যা বললেন প্রভা

Published: August 28, 2026 at 10:14 AM
বিয়ের গুঞ্জন নিয়ে যা বললেন প্রভা

কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার বিয়ে নিয়ে আলোচনা। যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া এক যুবককে গোপনে বিয়ে করেছেন বলে গুঞ্জন চলছে। এমনকি চুক্তিভিত্তিক বিয়ের কথাও সামনে আসে। এবার এসব গুঞ্জন উড়িয়ে দিলেন প্রভা। জানালেন, তার বিয়ের খবর সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। সম্প্রতি ফেসবুক পোস্টে প্রভা স্পষ্ট করে জানান, তিনি বিয়ে করেননি। একই সঙ্গে চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কেও তিনি আবদ্ধ হননি। তার ভাষায়, ‘আমাকে ঘিরে ছড়ানো কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।’ হঠাৎ করে ছড়িয়ে পড়া এই গুঞ্জনের উৎস মূলত প্রভার কয়েকটি সামাজিক পোস্ট। গত এপ্রিলে আংটি পরা একটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী। এরপর আংটি ও হাতে ফুল থাকা আরেকটি ছবি প্রকাশের পর কৌতূহল বাড়তে থাকে নেটিজেনদের। সেখান থেকেই ধীরে ধীরে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। গত সপ্তাহে সেই গুঞ্জন আরও জোরালো হয়। দাবি করা হয়, যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সী এক যুবকের সঙ্গে গোপনে বিয়ে করেছেন প্রভা। পরে সেই দাবির সঙ্গে যুক্ত হয় চুক্তিভিত্তিক বিয়ের প্রসঙ্গও। তবে এসব তথ্যের কোনোটি সত্য নয় বলে জানিয়েছেন অভিনেত্রী। শুধু বিয়ের গুঞ্জন নয়, এ ধরনের খবর প্রকাশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রভা। তার দাবি, এ বিষয়ে কেউ তার সঙ্গে যোগাযোগ করেননি। নিজেদের মতো করে নানা তথ্য লেখা হচ্ছে। দায়িত্বশীলতার বিষয়টি উল্লেখ করে প্রভা বলেন, একজন সাংবাদিকের লেখার শক্তি অনেক বেশি। একই কলম দিয়ে কাউকে ভয়ংকর মানুষ, আবার কাউকে চমৎকার মানুষ হিসেবে তুলে ধরা সম্ভব। এই শক্তির সঙ্গে দায়িত্বশীলতাও থাকা জরুরি। প্রভার বক্তব্যে ব্যক্তিগত জীবন নিয়ে গুজব ছড়ানোর বিষয়টিও নতুন করে সামনে এসেছে। তারকাদের ব্যক্তিজীবন নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা নতুন নয়। বিশেষ করে কোনো ছবি বা পোস্টের সূত্র ধরে অনুমান, জল্পনা কিংবা অসম্পূর্ণ তথ্য দ্রুত ছড়িয়ে পড়তে দেখা যায়। শেষে নিজের অনুসারীদের উদ্দেশে প্রভা অনুরোধ করেন- গুজব বা অপপ্রচারে কান না দিতে। ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন কিংবা অন্য কোনো বিষয়ে সঠিক তথ্য জানার জন্য ফেসবুক পেজে দৃষ্টি রাখতে বলেছেন তিনি।