বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ স্বাস্থ্য সচিবের চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ২৫ দুস্থের মধ্যে আড়াই লাখ টাকার চেক বিতরণ শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪১ জন ডেঙ্গু আক্রান্ত : ছাড়পত্র ২৬ জনকে, ভর্তি রোগী ১২৮ জন সোনামসজিদ ইমিগ্রেশন : ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে : যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : ভোলায় সাংবাদিকদের স্পিকার
Printed on: October 22, 2026
August 27, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, নিহত ১২

Published: August 27, 2026 at 12:45 PM
আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, নিহত ১২

আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৪ জন। আগুনের কারণে ক্ষতিগ্রস্ত এলাকার কয়েক ডজন পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গত বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইদ সায়ুদ এ তথ্য জানিয়ে বলেন, জিজেল প্রদেশে পাঁচজন, বেজাইয়া প্রদেশে চারজন এবং তিজি ওজু প্রদেশে তিনজন মারা গেছেন। খবর আল জাজিরার। এসময় বেজাইয়া প্রদেশের একটি হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে ৫৪ জন দগ্ধ মানুষের চিকিৎসা চলছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

স্বরাষ্ট্রমন্ত্রী সায়ুদ বলেন, দেশটির সিভিল প্রোটেকশন দলগুলো মোট ১৫৪টি অগ্নিকাণ্ডের ঘটনা নথিভুক্ত করেছে। এর মধ্যে বেজাইয়া প্রদেশেই ঘটেছে ৩৬টি, যার ১৮টি নিয়ন্ত্রণে আনা হয়েছে। স্কিকদা, এল তারফ, বুইরা, তিজি ওজু ও তেবেসা প্রদেশের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে বেজাইয়ায় এখনও ১৮টি এলাকায় আগুন জ্বলছে। জিজেল প্রদেশের ১২টি পৌরসভাতেও আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন দমকলকর্মীরা। সায়ুদ আরও জানান, আগুন থেকে বাঁচতে অনেক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা গেছে, ঘন ধোঁয়ার মধ্যে বাসিন্দারা একটি পোস্ট অফিসে আশ্রয় নিয়েছেন। এদিকে আলজেরিয়া ও প্রতিবেশী তিউনিসিয়ায় বর্তমানে তীব্র তাপপ্রবাহ চলছে। গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানলের ঝুঁকি বেড়েছে। আলজেরিয়ায় প্রতি বছর গ্রীষ্মকালে বড় ধরনের দাবানল দেখা যায়। সামপ্রতিক বছরগুলোতে তীব্র গরম, খরা ও প্রবল বাতাসের কারণে এসব আগুন আরও ভয়াবহ হয়ে উঠছে। সূত্র: আল জাজিরা