২০০৩ সাল থেকে বলিউডে অভিনয় করছেন ইমরান হাশমি। দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ারে প্রায় অর্ধশত সিনেমা করেছেন তিনি। এর মধ্যে সফলও হয়েছে অনেক সিনেমা। নিজস্ব ঢঙে জনপ্রিয়তাও পেয়েছেন ঢের। তবে কখনো নায়ক তথা কেন্দ্রীয় চরিত্র হয়ে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছুঁতে পারেননি। এবার সেই অপূর্ণতা ঘুচল। ‘আওয়ারাপান ২’ দিয়ে প্রথমবার ডাবল সেঞ্চুরি হাঁকালেন অভিনেতা। ১৪ আগস্ট মুক্তি পেয়ে দুই সপ্তাহের মধ্যেই এই বিপুল অংকের আয় করেছে সিনেমাটি। ইন্ডিয়া টুডে’র খবর অনুযায়ী, এ পর্যন্ত ‘আওয়ারাপান ২’-এর আয় ২০১ কোটি ৪৫ লাখ রুপি। এর মধ্যে প্রথম সপ্তাহেই আয় হয়েছে ১৬১ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে আয়ের হার কমেছে বেশ। সামনে আর বেশিদূর এগোনোর সম্ভাবনা নেই, কারণ গত বুধবার মুক্তি পেয়েছে বহুল আলোচিত ‘টঙ্কি’। সেটা নিয়ে দর্শকের বিপুল আগ্রহ। তবে সানি দেওলের ‘বাটওয়ারা ১৯৪৭’-এর সঙ্গে টক্কর দিয়ে বাজিমাত করেছে ‘আওয়ারাপান ২’। ৪৫ কোটি রুপিতে নির্মিত সিনেমাটি ইতোমধ্যে বাজেটের ২০০ শতাংশের বেশি মুনাফা করেছে। বলাই বাহুল্য, সিনেমাটি দিয়ে ইমরান হাশমির ক্যারিয়ার যেন পুনরায় গর্জে উঠল। ‘আওয়ারাপান ২’ পরিচালনা করেছেন নিতিন কক্কর। এতে ইমরান হাশমির সঙ্গে আছেন দিশা পাটানি, শাবানা আজমি, সুবিন্দর ভিকি, বরুণ চান্দা, রুখসার রেহমান প্রমুখ। প্রসঙ্গত, ইমরান হাশমি অভিনীত ‘টাইগার ৩’ সিনেমাটি বিশ্বব্যাপী ৪৬৬ কোটি রুপিরও বেশি আয় করেছিল। তবে সে সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। হাশমি মূলত এতে খল চরিত্রে অভিনয় করেছেন।
শিরোনাম
অটোরিকশার জন্যই রুমন আলীকে খুন করা হয় : সংবাদ সম্মেলনে পুলিশ সুপার
ইসলামপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫-১ গোলে জয় শিবগঞ্জের
গোমস্তাপুরের রামদাসপুর সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি
ডিবির অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপ ও কার জব্দ : গ্রেপ্তার একজন
ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
দলনিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করে যাবো : প্রথম দরবার অনুষ্ঠানে রাষ্ট্রপতি
বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন : রাষ্ট্রদূত
নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, নিহত ১২
সর্বশেষ খবর
ইসলামপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
Aug 27, 2026