শনিবার ২২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৪০ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন একজন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরো ৫৮ জন চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বেড়েছে চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা সম্মেলন ভোলাহাটে প্রয়াসের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প নাচোলে লক্ষ্মীপুর কমিউনিটি ক্লিনিকে সমš^য় সভা
Printed on: August 22, 2026
August 22, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান

Published: August 22, 2026 at 02:41 PM
সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া  হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প :   গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান


বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, বরেন্দ্র অঞ্চলে ধীরে ধীরে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে| তাই সরকার ভূ-উপরিস্থ পানি ব্যবহারের প্রতি গুরুত্ব দিচ্ছে| তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে মহানন্দা নদী থেকে পানি উত্তোলন করে খালে ফেলার পর আবার তা জমিতে সেচ কাজে ব্যবহার করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে| এতে ব্যয় হবে প্রায় এক হাজার কোটি টাকা| এই প্রকল্পটি বাস্তবায়ন হলে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর কয়েকটি উপজেলার কৃষকরা উপকৃত হবেন| এলাকার কৃষকদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী প্রকল্পটি বাস্তবায়নে প্রাথমিকভাবে রাজি হয়েছেন| আশা করি, আগামী অর্থবছর থেকেই এর কার্যক্রম শুরু করা যাবে|

শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএমডিএ’র বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, খাল-নদী ও বরেন্দ্র অঞ্চলের ফসলি মাঠ পরিদর্শন এবং কৃষকদের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি| 

তিনি আরো বলেন, আগামী ১০ বছরের মধ্যে বরেন্দ্র অঞ্চলে সেচকাজে বিদ্যুৎ ব্যবহার বন্ধ করা হবে| সৌর বিদ্যুৎ ব্যবহার করে বরেন্দ্র অঞ্চলের ১ হাজার ৭০০টি পাম্প চালানোর পরিকল্পনা নেয়া হয়েছে| যাতে চলমান বিদ্যুৎ ব্যবস্থাপনার ওপর নির্ভরতা না থাকে| খাল খনন করে নদী ও খালে বর্ষার পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে ব্যবহার করা হবে| এছাড়াও ভূ-উপরিস্থ পানি ব্যবহার নিশ্চিত করতে আগামী ৫ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে|

এসময় আরো উপস্থিত ছিলেন— বিএমডিএ’র নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান, বিএমডিএ রাজশাহী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, বিএমডিএ চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আল মামুনুর রশীদসহ বিএমডিএ’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা|