চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম সন্দেহভাজন আরো একজন শনাক্ত হয়েছে| তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে|
শনিবার জেলা হাসপাতালের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে|
প্রতিবেদনে আরো বলা হয়, পূর্বে সন্দেহভাজন হাম রোগী ভর্তি ছিল ৩ জন| নতুন ভর্তি রোগী ১ জন| ফলে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে| এই ৪ জনের মধ্যে ৩ জন ছেলে ও ১ জন কন্যাশিশু রয়েছে|