চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হচ্ছে না| গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন| তাদেরকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে|
শনিবার জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে|
প্রতিবেদনে আরো বলা হয়, পূর্বে ৫২ জন রোগী ভর্তি ছিল| নতুন ভর্তি রোগী ১৪ জন| তাদের মধ্যে সুস্থ হওয়ায় ৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে| অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে| ফলে ভর্তি রোগীর সংখ্যা ৫৮ জনে দাঁড়িয়েছে| এই ৫৮ জনের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১৯ জন মহিলা ও ৮ জন শিশু রয়েছে|