শনিবার ২২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৪০ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন একজন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরো ৫৮ জন চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বেড়েছে চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা সম্মেলন ভোলাহাটে প্রয়াসের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প নাচোলে লক্ষ্মীপুর কমিউনিটি ক্লিনিকে সমš^য় সভা
Printed on: August 22, 2026
August 22, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বেড়েছে

Published: August 22, 2026 at 02:29 PM
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা   ও পুনর্ভবা নদীর   পানি বেড়েছে


চাঁপাইনবাবগঞ্জের পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে| গত শুক্রবার সকাল ৯টা থেকে  শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মায় ২৮ সেন্টিমিটার, মহানন্দায় ২৮ সেন্টিমিটার ও পুনর্ভবায় পানি বেড়েছে ১৪ সেন্টিমিটার|

পদ্মা নদীর পাঁকা গেজ স্টেশন, মহানন্দা নদীর খালঘাট গেজ স্টেশন ও পুনর্ভবা নদীর রহনপুর গেজ স্টেশনে পানির সমতল নির্ণয় করেছে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড|

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি বৃদ্ধি ও হ্রাসবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে  শনিবার এই তথ্য জানানো হয়েছে|

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার পদ্মায় পাঁকা গেজ স্টেশনে পানির সমতল ছিল ১৯.২৩ মিটার| গত ২৪ ঘণ্টায় ২৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সমতল দাঁড়িয়েছে ১৯.৫১ মিটার|

অন্যদিকে মহানন্দা নদীর খালঘাট গেজ স্টেশনে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৭.৪৭ মিটার| গত ২৪ ঘণ্টায় ২৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে পানির সমতল দাঁড়িয়েছে ১৭.৭৫ মিটার|

অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর গেজ স্টেশনে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পানির সমতল ছিল ১৭.৬৩ মিটার| গত ২৪ ঘণ্টায় ১৪ সেন্টিমিটার বেড়ে পানির সমতল দাঁড়িয়েছে ১৭.৭৭ মিটার|

উল্লেখ্য, পদ্মায় বিপৎসীমা হচ্ছে ২২.০৫ মিটার, মহানন্দায় ২০.৫৫ মিটার এবং পুনর্ভবা নদীতে ২১.৫৫ মিটার|