চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে| শনিবার সকাল থেকে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়|
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা পরিষদের প্রশাসক ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ| প্রধান আলোচক ছিলেন— সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন|
জেলা শাখার সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন— শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সায়েমা খাতুন, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর ও নাজমুল হক, সহসভাপতি আব্দুস সবুর ও সুরুজ আলম, ডা. নাহিদুজ্জামান সমুন, কেন্দ্রীয় কমিটির ১ ন¤^র যুগ্ম মহাসচিব পলাশ মোল্লাসহ অন্যরা| সম্মেলন সঞ্চলনা করে জেলা শাখার সাধারণ সম্পদাক মো. আনসারুজ্জামান|
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ সংগঠনটির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন— কৃষি ও প্রকৌশলসহ বিভিন্ন ক্ষেত্রে ডিপ্লোমা কোর্স চালু আছে| পল্লী চিকিৎসকদেরও থাকা প্রয়োজন| তিনি বলেন, ¯^াধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পল্লী চিকিৎসকদের জন্য কাজ করে গেছেন| তাঁর পথ অনুসর করে জনগণের রায়ে সরকার গঠন করে প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনা করছেন তাঁরই সুযোগ্য সন্তান তারেক রহমান| জনগণের দোগোড়ায় ¯^াস্থ্য সেবা পৌঁছে দিতে তিনি নিশ্চয় আপনাদের জন্য কাজ করবেন| এজন্য আপনারা সুনির্দিষ্ট রূপরেখা ˆতরি করে সরকারের কাছে দেন|
বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নেতারা তাদের বক্তব্যে বলেন— দেশের ৬৮ হাজার গ্রামে ৬৮ হাজারটি জাতাীয়তাবাদী পল্লী চিকিৎসক চে¤^ার থাকবে| এই সংগঠনকে বিএনপির সহযোগী সংগঠনের মর্যাদা দাবি করেন তারা|