চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আয়োজনে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেছে প্রয়াস হাসপাতাল|
শনিবার ভোলাহাট উপজেলার রামেশ্বর হাই স্কুল মাঠ সংলগ্ন প্রয়াস কার্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং পরে বেলা ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার দলদলী ইউনিয়ন পরিষদে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেয়া হয়| এই দুই স্থানে যথাক্রমে ৭৩ ও ৫৫ জন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়|
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, বিএনপি উপজেলা শাখার সভাপতি ইয়াজদানী জর্জ, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ভোলাহাট ইউনিট ব্যবস্থাপক আবু হাসনাতসহ অন্যরা|
দলদলী ইউনিয়নে উপস্থিত ছিলেন— ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চুটুসহ অন্যরা|
চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন প্রয়াস হাসপাতালের সহকারী মেডিকেল অফিসার অপ্টোমেট্রিস্ট মোহাম্মদ আলী| কম্পিউটার পরীক্ষায় ছিলেন ক্যাম্প কাউন্সিলর মো. আশিকসহ অন্যরা|